আইপিএলের পরেই শেষ ধোনির ক্রিকেট জীবন! টিশার্টে মর্স কোডে কী বার্তা লুকিয়ে?

ধোনির কালো টিশার্টে মর্স কোড নিয়ে জল্পনা: "ওয়ান লাস্ট টাইম" বা শেষবারের মতো খেলবেন ক্যাপ্টেন কুল?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আইপিএল (IPL) প্রতিযোগিতা শুরু হওয়ার আগে প্রতি বছরই ক্রিকেটপ্রেমীদের মনে একটাই প্রশ্ন থাকে, “এটাই কি শেষ?” একাধিকবার মেন্টেন করেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্যাপ্টেন মাহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) যে, তিনি এখনও ক্রিকেটের প্রতি নিজের ভালোবাসা হারাননি এবং পরের বছর আবারও খেলবেন। কিন্তু এবারের আইপিএলে ধোনির টিশার্টে থাকা বিশেষ সাংকেতিক বার্তা কি কোনো ইঙ্গিত দিচ্ছে যে, এবারই শেষ হতে চলেছে মাহি যুগ?

সম্প্রতি, চেন্নাইয়ে এসে পৌঁছান ধোনি এবং সেসময় বিমানবন্দরে উপস্থিত ভক্তদের দৃষ্টি আকর্ষণ করে তার কালো টিশার্ট। ধোনির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পর থেকেই শুরু হয় জল্পনা। নেটিজেনদের একাংশের মতে, ধোনির টিশার্টে যে সাদা আঁকিবুকি রয়েছে, সেটি সাধারণ কোনো নকশা নয়, বরং একটি মর্স কোড (Morse Code)। মর্স কোড সাধারণত সেনা কিংবা বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রেই ব্যবহার করা হয় সংকেত পাঠানোর জন্য।

এবার আসা যাক মূল প্রশ্নে। নেটিজেনদের দাবী, ধোনির টিশার্টের মর্স কোড অনুযায়ী লেখা রয়েছে, “ওয়ান লাস্ট টাইম” (One Last Time), যার অর্থ দাঁড়াচ্ছে, তিনি হয়তো শেষবারের মতো আইপিএলে খেলবেন। যদিও কিছু বিশেষজ্ঞদের মতে, “লাস্ট” শব্দের কোড এখানে ভুল ব্যবহার হয়েছে, তবুও নেটিজেনদের ধারনা, ধোনি যদি অবসর নেনও, তবে তিনি তার অনন্য ঢঙে সেটা ঘোষণা করবেন।

এখনো পর্যন্ত ধোনির তরফ থেকে কোনো স্পষ্ট মন্তব্য আসেনি, তবে তার এই রহস্যময় টিশার্টের মাধ্যমে আইপিএল তথা ক্রিকেটপ্রেমীদের মনে এক নতুন উত্তেজনার সৃষ্টি হয়েছে।

এমনকি, ধোনির ভারতীয় সেনার সঙ্গে সম্পর্কের কারণেই মর্স কোডের ব্যবহার নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। ধোনি নিজে সেনার সঙ্গে যুক্ত, তাই এই কোডের মাধ্যমে কোনো বিশেষ বার্তা দেওয়ার ধারণা আরো মজবুত হচ্ছে।

এখন ক্রিকেট দুনিয়া তাকিয়ে রয়েছে ধোনির পরবর্তী পদক্ষেপের দিকে, এবং অপেক্ষা করছে তিনি কবে এবং কীভাবে তার অবসর ঘোষণা করবেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর