আন্তর্জাতিক ক্রিকেট থেকে বেশ কয়েক বছর হল অবসর নিয়ে ফেলেছেন মহেন্দ্র সিং ধোনি। এখন শুধু তাকে আইপিএল খেলতেই দেখা যায় সি এস কে-এর হয়ে। কিন্তু গত দুবছর থেকে ক্রিকেট ফ্যানদের মধ্যে জল্পনা শুরু হয়েছে আর কতদিন তিনি সিএসকের হয়ে মাঠে নামবেন। এই নিয়ে জল্পনার অন্ত নেই। গত আইপিএল এ জল্পনা শুরু হয়েছিল যে তিনি বোধহয় শেষ আইপিএল খেলে ফেলেছেন।
কিন্তু সেসব জল্পনা উড়িয়ে আবার তিনি সিএসকের হয়েই হলুদ জার্সিতে ব্যাট হাতে মাঠে নামবেন একথা স্পষ্ট করে দিলেন ২০২৫ এর আইপিএলের আগেই। আসলে ধনী আর সি এস কে একে অপরের পরিপূরক। সিএসকে মানেই যেন শুধু ধনী। তার অধিনায়কত্বে বেশ কয়েকবার আইপিএল জয়লাভ করেছে চেন্নাই।


গত বছর তিনি অধিনায়ক পদ থেকে সরে ঋতুরাজ গায়ওয়ার্ড কে অধিনায়ক করেছেন। তখন থেকে জল্পনা শুরু হয়েছে তাহলে বোধহয় আর ব্যাট হাতে আইপিএল কাঁপাতে দেখা যাবে না প্রাক্তন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক কে। কিন্তু সবার জল্পনা ভুল করে তিনি জানালেন, “আমি শেষ যে কটা বছর ক্রিকেটটা খেলতে পারছি, সেই বছরগুলি উপভোগ করতে চাই। তুমি যখন পেশাদার ক্রিকেটে খেলো, তখন খেলাটা উপভোগ করা কঠিন হয়ে যায়। কিন্তু আমি খেলাটাকে উপভোগ করতেই চাই। আগামী কয়েক বছর খেলাটা উপভোগ করাই আমার উদ্দেশ্য।”
সমর্থকদের সঙ্গে তাঁর যে আত্মিক যোগ তৈরি হয়েছে সেটাও এদিন একবাক্যে মেনে নিয়েছেন ক্যাপ্টেন কুল। ধোনি বলছেন, “বলতেই হবে, আমার ফ্যানেরা অনবদ্য। তাঁরা যে কোনও কিছু আমার পক্ষে ঘুরিয়ে দেয়। অনেক বিষয়ে আমাকে মুখও খুলতে হয় না। আমি আপাতত শুধু চুপচাপ নিজের জীবনটা উপভোগ করছি, আর ভালো ক্রিকেট খেলতে চাইছি।”







