নজরবন্দি ব্যুরোঃ চিটফান্ড মামলা নিয়ে তৎপর উচ্চ আদালত, চলতি মাসেই তলব করেছিল রাজ্য পুলিশকে। কিন্তু নির্দিষ্ট দিনে পুলিশের কোনো কৌঁসুলি হাজির না থাকায় আদালতের তরফে নির্দেশে দেওয়া হয়েছিল এবার ব্যক্তিগত ভাবে হাজির থাকতে হবে রাজ্য পুলিশের ডিজি মালব্যকে। আদালতের নির্দেশ মতো আজ হাজির ছিলেন রাজ্য পুলিশের ডিজি।
আরও পড়ুনঃ ভোটের আগেই ভাঙন কংগ্রেসে, অভিষেকের হাত ধরে তৃণমূলে আসছেন অধীর ঘনিষ্ঠ মইনুল
রিয়েল সানরাইজ কেমটেক লিমিটেড ও সানপ্ল্যান্ট অ্যাগ্রো লিমিটেড- এই দুটি ভুয়ো অর্থলগ্নি সংস্থার মামলায় আদালতের নির্দেশ এবইং একাধিক বার তলবের পরেও সরকারি কৌঁসুলি হাজির না থাকায় ক্ষুব্ধ হাইকোর্ট, এবং প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আজ রাজ্য পুলিশের ডিজি ব্যাক্তিগত ভাবে হাজিরা দিলে তাঁকে জানানো হয়েছে, চিট ফান্ড মামলায় যাঁরা অভিযুক্ত, তাঁদের সঙ্গে কথা বলা জরুরি। অথচ তাঁদের ডাকা হলেও পুলিশের পক্ষ থেকে সাড়া পাওয়া যাচ্ছে না। কিন্তু এই মামলার দ্রুত নিষ্পত্তির প্রয়োজন।
তাঁদের ভুলের জন্য আজ আদালতে সরাসরি ক্ষমা চান রাজ্য পুলিশের ডিজি। তবে সরকারি আইনজীবীর তরফে জানানো হয়েছে ২০১৬ সাল থেকে মামলাগুলো চলছে। সেক্ষেত্রে তার নথি পাওয়া যাচ্ছে না সব সময়। তাতেই এই কাল বিলম্ব। সমস্যার সমাধান বাতলে বিচারপতি রাজেশ বিন্দল পরামর্শ দেন কোন নোডাল অফিসারকে যুক্ত করতে এই কাজে। একই সঙ্গে ভবিষ্যতে আদালতের নির্দেশ যাতে যথাযথ ভাবে পালন করা হয় সেই বিষয়ে রাজ্য পুলিশের ডিজিকে সাবধান করেছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি।
চিটফান্ড মামলার তদন্তের জের, আদালতে হাজির ডিজি মালব্য,
উল্লেখ্য রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি বীরেন্দ্রর অবসর গ্রহণের পর রাজ্য পুলিশের ডিজি পদে বসেন মনোজ মালব্য। কিন্তু তার দিন দুইয়ের মাথাতেই আদালতে তলব করা হয়েছিল। জানানো হয়েছিল ২১ শে সেপ্টেম্বর আদালতে তিনি হাজির হলে সবিস্তারে জানানো হবে সব কিছু। আজ তিনি হাজির থাকার পর আদালতের তরফে জানানো হয়েছে এই মামলার পরবর্তী শুনানি ২১ শে ডিসেম্বর।



