অভিষিক্তায় দেবের চায়ের দোকান ! রয়েছে হরেক রকম সম্ভার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নিজেদের পছন্দের নায়ক-নায়িকা কে নিয়ে সর্বদাই কোন না কোন কর্মকাণ্ড লেগেই থাকে তাঁদের অনুগামীদের যা হইচই ফেলে দেয় নেটমাধ্যমে। বলিউড হোক কিংবা টলিউড এমন ঘটনা প্রায়শই লেগে রয়েছে আমাদের দেশে। যেমন কিছু মাস আগেই করোনা ও লকডাউন পরিস্থিতি তে সকলের ত্রাতা হিসেবে উঠে আসা সোনু সুদ কে ঘিরে উন্মাদনা তুঙ্গে ছিল সকলের। তাই সেইসময় তাঁর পোস্টারে মালা পড়িয়ে দুধ ঢালতে দেখা গিয়েছিল কয়েকজন কে।

আরও পড়ুনঃ কালী পুজোতে ও থাকছে বুর্জ খলিফা , কোথায় জেনেনিন

এমনকি খাস কলকাতা তে ও রয়েছে অমিতাভ বচ্চনের মন্দির। তবে এবার বলিউড নয় টলিউডের অন্যতম জনপ্রিয় তারকা দীপক অধিকারী ওরফে দেবের নামে এবার তৈরি হল চায়ের দোকান। যার নাম রাখা হয়েছে দেব অ্যান্ড টি । যা রীতিমত হইচই ফেলে দিয়েছে নেটিজেনদের মধ্যে।

জানা গিয়েছে , জনপ্রিয় ফটোগ্রাফার অর্ণব গুহর  হাত ধরে রুবির কাছে ঠিক অভিষিক্তা বাসস্টপের সামনেই তৈরি হয়েছে এই চায়ের দোকান। বলাবাহুল্য,  ‘নতুন শুরু, নতুন আশা দিয়ে নিজেই ফেসবুকে দোকানের ছবি আপলোড করে একথা জানিয়েছিলেন তিনি। তারপর যত সময় এগিয়েছে ততই ভাইরাল হয়ে উঠেছে তার এই দোকান।

অভিষিক্তায় দেবের চায়ের দোকান ! রয়েছে একাধিক সম্ভার

অভিষিক্তায় দেবের চায়ের দোকান ! রয়েছে হরেক রকম সম্ভার

তবে এখানেই শেষ নয়, চমক রয়েছে দোকানের চায়ের বাহারেও। মূলত ১৫ টাকা থেকে প্রায় ২৫ টাকা পর্যন্ত দামে রয়েছে হরেকরকমের চা। যারমধ্যে রয়েছে তন্দুর চা, কেশর চা, এলাচ চা, ও মালাই চায়ের মত একাধিক ধরনের চায়ের সম্ভার।

অভিষিক্তায় দেবের চায়ের দোকান ! রয়েছে হরেক রকম সম্ভার

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন