শুভেন্দুকে ৫০ লাখের হিসাব দিলেন দেব, সঙ্গে খোঁচা ‘ডক্টরবাবু’-কেও!

Dev: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের বিরুদ্ধে অভিযোগ আনেন গরুপাচারে অভিযুক্ত পিন্টু মণ্ডলের থেকে ২৫ লাখ করী দু'বার মোট ৫০ লাখ টাকা নিয়েছেন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

৫০ লাখ টাকা নিয়ে শুরু বিতর্ক। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের বিরুদ্ধে অভিযোগ আনেন গরুপাচারে অভিযুক্ত পিন্টু মণ্ডলের থেকে ২৫ লাখ করী দু’বার মোট ৫০ লাখ টাকা নিয়েছেন। পাল্টা দেব একটি ছবি আপলোড করে জানালেন, সেই টাকা তিনি নেওয়ার ১ বছরের মধ্যে ফিরিয়েও দিয়েছেন, তাও ২০১৭ সালে।

আরও পড়ুন: লোকসভায় মোট কত আসন পাবে বিজেপি? জানালেন বিখ্যাত মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী ইয়ান ব্রেমা

মাত্র একদিন আগেই ব্যাঙ্কের নথি প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী। সেখানে তিনি লেখেন, ‘দেবের কীর্তি’! সেখানে ৫০ লক্ষ টাকার একটি লেনদেন প্রকাশ্যে আনেন বিরোধী দলনেতা। (যদিও এই নথির সত্যতা প্রমাণ করেনি নজরবন্দি) এবার দেব প্রমাণ দিয়ে লিখলেন, “সিনেমা জন্য লগ্নি করেছিলেনসিনেমা রিলিজের পর ফেরত দিয়ে দেওয়া হয়েছিল…এই যে ডক্টর বাবু আমার লেজার।”

সামাজিক মাধ্যমে দেব-শুভেন্দু অধিকারী বাগযুদ্ধ। একদিকে যখন বিরোধী দলনেতা গরুচুরি নিয়ে ঘাটালের তৃণমূল প্রার্থীকে নিশানায় আনছেন তখন আবার বিজেপি প্রার্থী হিরণ চট্টোপধ্যায়কে কটাক্ষ করলেন দেব। তাঁর কথায়, গরুচুরির টাকা নিয়ে অনুষ্ঠান করেছেন হিরণ। পিন্টু মণ্ডল নিবেদিত একটি গীত-সংগীত অনুষ্ঠানে হিরণের অংশগ্রহণের একটি পোস্টারও প্রকাশ করলেন দেব!

শুভেন্দুকে ৫০ লাখের হিসাব দিলেন দেব, সঙ্গে খোঁচা 'ডক্টরবাবু'-কেও!
শুভেন্দুকে ৫০ লাখের হিসাব দিলেন দেব, সঙ্গে খোঁচা ‘ডক্টরবাবু’-কেও!

নিজের এক্স হ্যান্ডেলে দেব লিখেছেন, “ও শুভেন্দু দা,তুমি নাকি কোথায় মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছো, হিরণের পাল্লায় পড়ে তোমাকে তো কাউন্সিলরে নামিয়ে দিচ্ছে। ভালোবাসি বলে বললাম, আমিও জানি তুমি আমাকে ভালোবাসো। আর রইলো কথা গরু চুরির টাকা,তোমার কোলের ছেলে হিরো হিরণ সেও পিন্টু মন্ডলের থেকে টাকা নিয়েছেন,তাহলে উনিও..”

শুভেন্দুকে ৫০ লাখের হিসাব দিলেন দেব, সঙ্গে খোঁচা 'ডক্টরবাবু'-কেও!

শুভেন্দুকে ৫০ লাখের হিসাব দিলেন দেব, সঙ্গে খোঁচা ‘ডক্টরবাবু’-কেও!

পাল্টা দেবের বক্তব্য, “তাহলে উনিও কি গরু চোর ? শুভেচ্ছা দুজনকেই। আর একটা কথা আমার ভদ্রতা কিন্তু আমার দুর্বলতা নয়।” সঙ্গে দেব আরও বলেন, শুভেন্দুদার পোস্টটা দেখে কাকে ধন্যবাদ দেব বুঝতে পারছি না। হিরণকে নাকি শুভেন্দুদাকে! আমি আশ্চর্য, এই যে ইডি-সিবিআইয়ের কাছে যে তথ্যপ্রমাণগুলো ছিল, সেটা শুভেন্দু অধিকারীর হাতে কেন এবং কীভাবে এল। এটা শুধুই ইডি বা সিবিআইয়ের কাছে থাকা উচিত কিংবা হোম মিনিস্ট্রির কাছে থাকা উচিত, বা কোর্টের কাছে থাকা উচিত।”

শুভেন্দুকে ৫০ লাখের হিসাব দিলেন দেব, সঙ্গে খোঁচা 'ডক্টরবাবু'-কেও!

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর