নজরবন্দি ব্যুরোঃ মারণ ভাইরাস করোনা এখন হুহু করে বাড়ছে দেশে। প্রতিদিন লক্ষ মানুষ আক্রান্ত হচ্ছে এই রোগে। আর এই মারণ রোগের বিরুদ্ধে লড়াইয়ে দেশে এখন সবথেকে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে অক্সিজেনের অভাব।
আরও পড়ুনঃ করোনা আক্রান্তদের অক্সিজেনের অভাব মেটাতে এবার এগিয়ে এলো টাটা গোষ্ঠী
আর গত মঙ্গলবার করোনা আক্রান্ত হয়েছেন অভিনেতা জিত। তিনি নিজের টুইটার হ্যান্ডেলে সেকথা সকলকে জানিয়েছেন। আর এই খবর জানার পর তাঁর ফ্যানরা যেমন উদ্বিগ্ন তেমনি চিন্তিত তাঁর সহকর্মীরাও। আর তাঁর করোনা আক্রান্তের খবর পেয়ে এবার তাঁকে বার্তা পাঠালেন দেব।
তিনি লিখেন ‘দ্রুত সেরে ওঠো ফাইটার। জানি, তোমার হয়ত প্রয়োজন হবে না, কিন্তু আমি আছি. যে কোন প্রয়োজনে মাত্র একটা ফোন কল দূরে’। আর দেবের এই বার্তায় আপ্লুত জিতের ফ্যানরা।
আসলে টলিউডে সবাই সবার প্রতিদ্বন্দ্বী তাই দেবের এই বার্তায় সেই চিরাচরিত ভাবনাকে কিছুটা হলেও ভাঙল বলে মনে করছেন বিনোদন জগতের মানুষ জন।



