নজরবন্দি ব্যুরো: টলিউডের দুই সুপারস্টার দেব-জিৎ। ২০১০ সালে প্রথম তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল ‘দুই পৃথিবী’ সিনেমায়। এরপর কেটে গিয়েছে ১৩ বছর। দুই নায়ককে একসঙ্গে ভীষণ পছন্দ করেছিল দর্শকরা। কিন্তু এরপর আর কখনও দুজনকে এক ছবিতে পায়নি তাঁরা। ফলে আক্ষেপ রয়ে গিয়েছে, একইসঙ্গে চলছে। কিন্তু জানেন কি, জিতের সঙ্গে আরও একবার কাজের সুযোগ এলেও স্ক্রিপ্ট পছন্দ না হওয়ায় ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি।
আরও পড়ুন: মহালয়ার সকালেই গর্জে উঠলেন অঙ্কুশ, ‘নাম নয় ইজ্জত চাই’


সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘বাঘাযতীন’ দেব জানান, “আমার আর জিতের ছবি দুই পৃথিবীর পর আসেনি মানে আর আসবে না এমনটা নয়। ভালো একটা সাবজেক্টও তো আসতে হবে। গল্পের মধ্যে আমাদের দুজনকেই নিজেদের জায়গা খুঁজে পেতে হবে।” জিতের সঙ্গে কাজ করা নিয়ে তিনি জানা একটি ছবির অফার পেয়েও তা ফিরিয়ে দিয়েছিলেন। দেব বলেন, ” একজন বড় পরিচালক একটি স্ক্রিপ্ট এনেছিলেন। কিন্তু গল্পটা আমার ভালো লাগেনি।”

দেব এই মুহূর্তে ব্যস্ত তাঁর পরবর্তী ছবি ‘বাঘাযতীন’-এর প্রচারে। এই পুজোয় আগামী ১৯ অক্টোবর বড় পর্দায় মুক্তি পাচ্ছে ছবি। হিন্দি ভাষায় ছবি মুক্তির তারিখ আগামী ২০ তারিখ। ছবির পোস্টারে খাকি পোশাক, দাড়ি এবং মাথায় পাগড়ি বাঁধা লুকে দেখা যায় তাঁকে। কাঁধে বন্দুক রাখা। অন্যদিকে, মহালয়ার দিনই জিতের পরবর্তী ছবি ‘মানুষ’-এর টিজার মুক্তি পেল। ছবির টিজারের পরতে পরতে লুকিয়ে রয়েছে রহস্য, আছে অপরাধের গন্ধ। কিন্তু আসল অপরাধী কে সেটা যেন ধরা গিয়েও ধরা গেল না। দেব, জিৎ সবসময়েই এঁকে অপরকে ছবির জন্য শুভকামনা জানান। কিন্তু তাঁদের একসঙ্গে কবে আবার দেখা যাবে, সেই কৌতূহল বজায় রয়েছে দর্শকদের মধ্যে।



উল্লেখ্য, ২০১০ সালে মুক্তি পেয়েছিল টলিউডের অন্যতম সফল ছবি ‘দুই পৃথিবী’। দেবের চরিত্রের নাম ছিল শিবু এবং জিতের চরিত্রের নাম রাহুল রায়। সম্পূর্ণ আলাদা মহল থেকে উঠে আসা দুজন কীভাবে বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে পথ চলতে চলতে বন্ধুতে পরিণত হল সেই গল্প দেখানো হয়েছিল। এই ছবিতে দেখা গিয়েছিল কোয়েল মল্লিক ও বরখা বিস্তকেও।
জিতের সঙ্গে কাজ করার সুযোগ এসেছিল, স্ক্রিপ্ট পেয়েও কেন প্রস্তাব ফিরিয়ে দেন Dev?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



