গত শনিবার একটি নির্বাচনী সভা চলাকালীন হঠাৎই হামলা হয় আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর। তবে আততায়ীকে গুলি করে হত্যা পুলিশ ও নিরাপত্তা রক্ষাকারীরা। জানা গেছে ওই যুবকের নাম থমাস ম্যাথিউ ক্রুকস, বয়স ২০। তবে এই অল্প বয়সী ক্রুকস কেন এই ধরনের ঘটনা ঘটাল তা নিয়েই সংশয় রয়েছে সংশয় রয়েছে যুবকের পরিবারের।
২২ বছরের অভিজ্ঞতাসম্পন্ন অবসরপ্রাপ্ত এফবিআই স্পেশাল এজেন্ট মাইকেল হ্যারিগানের এক তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, সন্দেহভাজন হামলাকারী এআর-১৫-স্টাইল সেমিঅটোমেটিক রাইফেল ব্যবহার করে হামলা চালিয়েছেন। এআর-১৫ রাইফেল থেকে ছোড়া একটি বুলেট প্রতি সেকেন্ডে প্রায় ৩,২০০ ফুট গতিতে ভ্রমণ করে। তবে এফবিআইয়ের তরফে জানানো হয়, আততায়ীর বিষয়ে তদন্ত চালিয়ে তাঁর পরিচয় সম্পর্কে জানা গেলেও এখনো হামলার উদ্দেশ্য সম্পর্কে জানা যায়নি।



জানা গেছে, হামলাকারী বছর ২০-র যুবক যার নাম ক্রুকস। বাটলার শহর থেকে ৪০ মাইল দক্ষিণে অবস্থিত বেথেল পার্ক গ্রামের বাসিন্দা। ক্রুকস বেথেল পার্ক হাই স্কুলের ২০২২ সালের গ্র্যাজুয়েটেড। গণিত ও বিজ্ঞান বিষয়ে অত্যন্ত পারদর্শী ক্রুকস। ছোটবেলা থেকে একা থাকতে ভালবাসতেন ক্রুকস। স্কুলের তার কয়েক জন সহপাঠী জানিয়েছেন, কারও সঙ্গেই মিশতে চাইতেন না ক্রুকস। এই স্বভাবের জন্য ক্লাসের অন্য সহপাঠীরা তাঁকে উত্ত্যক্ত করতেন বলে জানানো হয়েছে।
তবে এ বিষেয়ে জানতে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও স্কুল কোনও সাড়া দেয়নি। তবে জানা গেছে রাজনীতিতেও তাঁর কোনও রকম উৎসাহ ছিল না। রিপাবলিকান দলের সমর্থক ক্রুকস নিজেও। তবে ডোনাল্ড ট্রাম্পের উপর এই হামলা ক্রুকসের রাইফেল থেকে কিভাবে হতে পারে তা নিয়ে সংশয় রয়েছে ক্রুকসের পরিবার থেকে শুরু করে আত্মীয় পরিজনেরা।


ট্রাম্পের উপর হামলায় অভিযুক্ত ২০ বছর বয়সী যুবক, পরিচয় জানলে চমকে যাবেন!

এফবিআইয়ের এক আধিকারিক জানিয়েছেন, এখন পর্যন্ত ক্রুকস সম্পর্কে বেশি কিছু জানা যায়নি। হামলার উদ্দেশ্যও নিশ্চিত হওয়া যায়নি।তবে ঘটনাস্থলেই সিক্রেট সার্ভিস আধিকারিকের গুলিতে নিহত হয় ক্রুকস। জানাগেছে যেখানে ট্রাম্পের মঞ্চ বাঁধা হয়েছিল, তার থেকে প্রায় ১১৯ মিটার দূরে একটি একতলা বাড়ির উঁচু ছাদ থেকে ট্রাম্পকে লক্ষ্য করে একাধিক গুলি ছুঁড়েছিলেন তিনি। তারপরেই সতর্ক হয়ে যান সিক্রেট সার্ভিস কাউন্টার-স্নাইপার দলের সদস্যেরা। এরপর তাঁরাও ক্রুকসকে লক্ষ্য করে পাল্টা গুলি ছোড়লে। মৃত্যু হয় তরুণের।








