‘গুজরাট মডেল’ এর পাল্টা ‘বাংলা মডেল’! বাংলা এগিয়ে, দাবি ডেরেকের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ‘গুজরাট মডেল’ এর পাল্টা ‘বাংলা মডেল’, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দলের বহু নেতা মন্ত্রীর মুখে একাধিকবার বলতে শোনা যায় বাংলাকে গুজরাট হতে দেব না। অন্যদিকে বিজেপির এক শীর্ষ নেতৃত্বের কথা অনুযায়ী, বাংলাকে গুজরাট বানানো হবে। কারণ তাঁর মত অনুযায়ী, বর্তমান সময়ে বাংলায় যে বিকাশ হয়েছে, তাতে বাংলার থেকে বেশি বাংলার বাইরের লোকদের অবদান বেশি। তাঁর এহেন মন্তব্যকে ঘিরে বিতর্কও অবশ্য কম হয়নি। যাই হোক এখন এই গুজরাট ফের রাজ্যের শাসক দলের নিশানায়।

আরও পড়ুন: কোভিশিল্ড টিকা নিলেন না অনেকেই, রাজ্যে করোনা সুস্থতার হার ৯৭%

শনিবার এক পরিসংখ্যান তুলে ধরেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন। যেখানে প্রত্যেকটি ক্ষেত্রেই গুজরাটের তুলনায় বাংলা এগিয়ে। এর পাশাপাশি রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিজেপির ‘গুজরাট মডেল’এর বিরুদ্ধে পাল্টা ‘বাংলা মডেল’ কে যে হাতিয়ার করে এগোচ্ছে তৃণমূল সে কথাও স্পষ্ট করেন তিনি।

এদিন ডেরেক ও’ব্রায়েন একটি টুইট করে গুজরাট ও পশ্চিমবঙ্গের মধ্যে ২৫টি পয়েন্ট ভিত্তিক তুলনা টেনেছেন। এবং দেখানোর চেষ্টা করেছেন সংশ্লিষ্ট বিষয়ে গুজরাটের তুলনায় বাংলার স্থান ঠিক কোথায়। তিনি লেখেন, “দিদির আসল বাংলা মোদী-শাহের বহুল চর্চিত ব্যর্থ গুজরাট মডেল থেকে কতটা ভাল তা দেখুন।”

b39b7774 ac85 488b b8c6 81ec24cc85e3

এছাড়া এদিন ডেরেকের পরিসংখ্যানে দুই রাজ্যের পুলিস বাজেট, অপরাধের হার এবং মহিলাদের বিরুদ্ধে অপরাধের হারের বিষয়টিও তুলে দেওয়া হয়েছে। যেখানে দেখা গিয়েছে, প্রায় সবদিকেই রাজ্য প্রশাসন এগিয়ে রয়েছে বলে দাবি করেন তিনি।

অর্থনীতি এবং কর্মসংস্থান ইস্যু নিয়ে বেশ কয়েকটি তুলনা টেনেছেন ডেরেক। যার মধ্যে জিডিপির অগ্রগতি-সহ একাধিক ক্ষেত্রে দুই রাজ্যের তুলনামূলক পরিসংখ্যান সামনে রাখা হয়েছে। যেখানে প্রত্যেকটি ক্ষেত্রেই গুজরাটের তুলনায় বাংলা এগিয়ে রয়েছে বলে দাবি করা হয়েছে।

‘গুজরাট মডেল’ এর পাল্টা ‘বাংলা মডেল’, এছাড়াও স্বাস্থ্য পরিষেবা, পাঁচ বছরের কম বয়সী বাচ্চাদের মধ্যে অপুষ্টি, শিক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ আরও ২৫ টি বিষয়ে টুইট করেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন