নজরবন্দি ব্যুরোঃ কোভিশিল্ড টিকা নিলেন না অনেকেই, রাজ্যে করোনা টিকাকরন কর্মসূচির প্রথম দিনে পূরন হলনা লক্ষ্যমাত্রা। শনিবার রাজ্যের ২০৭ টি কেন্দ্রে চলেছে টিকাদানের কর্মসূচী। কথা ছিল প্রত্যেক কেন্দ্র থেকে ১০০ জনকে করনা ভাইরাসের ভ্যাকসিন দেওয়া হবে। অর্থাৎ মোট ভ্যাকসিন পাবেন ২০ হাজার ৭০০ জন। কিন্তু দিনের শেষে দেখা যায় সেই লক্ষ্যমাত্রার অনেক আগেই থমকে গেছে শিবির গুলি।
আরও পড়ুনঃ ৩ জেলায় বামেদের আসন ছাড়বে না কংগ্রেস, হবে মুখোমুখি লড়াই!
কোভিশিল্ড টিকা নিলেন না অনেকেই, রাজ্যের শনিবার যেখানে লক্ষ্যমাত্রা ছিল ২০ হাজার ৭০০ জন কে তিকা দেওয়ার সেখানে টিকা নিতে এলেন মাত্র ১৬ হাজার মানুষ! উল্লেখ্য রাজ্যে ৭ লক্ষ কোভিশিল্ড ভ্যাকসিন এসেছে। শুরুতে টিকা পাচ্ছেন ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা। জানা গিয়েছে রাজ্যের প্রায় ৬ লক্ষ স্বাস্থ্য কর্মীরা টিকা পাবেন।
আগামী সপ্তাহেও চলবে টিকাকরন। সোম-মঙ্গল এবং শুক্র-শনি এই বার গুলোতে টিকাকরণ কর্মসূচি চলবে। স্বাস্থ্য দফতর সুত্রে খবর প্রতিটি কেন্দ্রে দৈনিক ১০০ জন করে টিকা পাবেন। এ দিন সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি ৫ টি হাসপাতালেও চলে টিকাদান।
এদিকে রাজ্য সরকার করোনা বুলেটিনে জানিয়েছে হুহু করে নামছে করোনা আক্রান্তের সংখ্যা। বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় ৩০ হাজার টেস্টে করোনা পজিটিভ পাওয়া গিয়েছে মাত্র ৬০৯ জন। অন্যদিকে এদিন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৬৬ জন। রাজ্যে এই মুহুর্তে করোনা চিকিৎসাধীন রয়েছেন, ৭ হাজার ১৫১ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১৫ জনের। রাজ্যে এখন সুস্থতার হার ৯৬.৯৬ শতাংশ।



