নজরবন্দি ব্যুরোঃ পশ্চিমবঙ্গ বিশেষ শিক্ষক সংগঠনের পক্ষ থেকে আজ বিকাশ ভবনের সামনে বিক্ষোভ সামিল হন কয়েকশ স্পেশাল ট্রেনিং প্রাপ্ত কর্মপ্রার্থীরা। পাঁচ দফা দাবি নিয়ে তাঁরা বিকাশ ভবনের সামনে জড়ো হয় এবং স্টেট প্রজেক্ট ডাইরেক্টর অফিসারের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন।
আরও পড়ুনঃ বাংলায় কবে আসছে করোনা ভ্যাকসিন? জেনে নিন।
তাঁদের দাবি সমূহ ছিল – ১. রাজ্যের প্রত্যেকটি সাধারণ বিদ্যালয়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু থাকা সত্তেও কেন তাদের জন্য স্পেশাল এডুকেটরদের নিয়োগ করা হচ্ছে না? ২. তাদের জন্য শিক্ষক নিয়োগ না করে কেন তাদের প্রতি বঞ্চনা করা হচ্ছে? ৩. প্রত্যেক স্কুলে ২ জন করে বিশেষ শিক্ষক নিয়োগের দাবি জানানো হয়। ৪. দীর্ঘদিন পশ্চিমবঙ্গে বিশেষ শিক্ষক নিয়োগ না হওয়ায় নিয়োগের ক্ষেত্রে বয়সের উর্ধসীমা ৫০ বছর করার দাবি জানান স্পেশাল ট্রেনিং প্রাপ্ত কর্মপ্রার্থীরা।
বিশেষ শিক্ষক সংগঠনের সভাপতি বিশ্বজিৎ মিস্ত্রী বিকাশ ভবন থেকে বেরিয়ে জানান, ‘SPD স্যার আমাদের বক্তব্য দীর্ঘক্ষণ ধরে শুনেছেন। এবং আমাদের আশ্বাস দিয়েছেন যে উনি অবিভাবক হিসাবে মাননীয়া মুখ্যমন্ত্রী ও মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন। সংগঠনের সভাপতি আরও বলেন, শিক্ষার অধিকার আইন মেনে বিশেষ শিশুদের শিক্ষাদান সুনিশ্চিত করার জন্য স্কুল গুলিতে বিশেষ শিক্ষক নিয়োগ করতে হবে।
‘ সংগঠনের সদস্যা রিয়া দে জানান, ‘২০১৭ সালে TET এর নোটিফিকেশন শিক্ষার অধিকার আইন লঙ্ঘন করেই করা হয়েছে। যত শীঘ্রই সম্ভব ২০১৭ প্রাইমারি TET নোটিফিকেশনে সংশোধন করে নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে। এবং সরকার পক্ষ যদি ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে দাবি না মানেন তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবো।’








