নজরবন্দি ব্যুরোঃ কোনও ঝুঁকি ছাড়াই টাকা জমা করুন এখানে, এই মন্দার বাজারে নিশ্চিত ও সুরক্ষিত আয়ের লক্ষ্যে বহু মানুষের ফিক্সড ডিপোজিট (FD) ভরসা। অথচ রিজার্ভ ব্যাংক রেপো রেট কমানোয় গত কয়েক বছরে ব্যাংকে FD-তে সুদ হু হু করে কমছে। এর ফলে সবথেকে বেশি প্রভাবিত হচ্ছেন মধ্যবিত্ত বিশেষত প্রবীণ নাগরিকরা। অধিকাংশ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সাধারণ নাগরিকদের ক্ষেত্রে FD-তে সুদের হার সাড়ে ৫ শতাংশের কম।
আরও পড়ুনঃ ঘুর্ণাবর্ত থাকলেও কি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণে? কি বলছে হাওয়া অফিস?
বর্তমানে SBI ৫ বছর মেয়াদের FD-তে বছরে মাত্র ৫.৩৫ হারে সুদ দিচ্ছে। তুলনামূলকভাবে পোস্ট অফিস MIS-এ টাকা গচ্ছিত রাখলে ভালো রিটার্ন পাওয়া যায়। তবুও তা বার্ষিক ৬.৬ শতাংশের অনেক কম। কিন্তু কর্পোরেট ফিক্সড ডিপোজিট দিয়ে থাকে নন-ব্যাঙ্ক ফাইন্যান্স কোম্পানিগুলি। শ্রীরাম সিটি ইউনিয়ন ফাইন্যান্স (SCUF) এবং শ্রীরাম ট্রান্সপোর্ট ফাইন্যান্স কর্পোরেশন (STFC) এই ধরনের কর্পোরেট ফিক্সড ডিপোজিটের সুবিধা দিচ্ছে। তারা এফডিতে ৬.৫ থেকে ৭.৯ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে।

ব্যাঙ্ক, নন-ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠান এবং পোস্ট অফিস থেকে কম ঝুঁকিপূর্ণ স্থানেও বিনিয়োগ করতে পারেন। বর্তমান সময়ে তামিলনাড়ু পাওয়ার ফাইন্যান্স অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড স্থায়ী আমানতের উপর খুব আকর্ষণীয় সুদের হার অফার করছে।
এই সংস্থা প্রবীণ নাগরিকদের (Senior citizen) জন্য সুদের হার বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেখানে দেওয়া হচ্ছে ৮.৫ শতাংশ। নন-কিউমুলেটিভ ফিক্সড ডিপোজিট অর্থাৎ নন-কমুলেটিভ ফিক্সড ডিপোজিট এবং কিউমুলেটিভ ফিক্সড ডিপোজিট নামে দুটি অফার দিচ্ছে বিনিয়োগকারীদের চাহিদা অনুযায়ী।

১২ মাস মেয়াদের ফিক্স ডিপোজিটে সাধারণ মানুষরা ৬.৫ শতাংশ হারে সুদ পাবেন। প্রবীন নাগরিকদের জন্য সুদের হার ৭ শতাংশ। ১৫ মাস মেয়াদের ফিক্স ডিপোজিটে সাধারণ মানুষরা ৬.৭৫ শতাংশ হারে সুদ পাবেন। প্রবীন নাগরিকদের জন্য সুদের হার ৭.২৫ শতাংশ।
২৪ মাস মেয়াদের ফিক্স ডিপোজিটে সাধারণ মানুষরা ৬.৭৫ শতাংশ হারে সুদ পাবেন। প্রবীন নাগরিকদের জন্য সুদের হার ৭.২৫ শতাংশ। ৩০ মাস মেয়াদের ফিক্স ডিপোজিটে সাধারণ মানুষরা ৭.৭৫ শতাংশ হারে সুদ পাবেন। প্রবীন নাগরিকদের জন্য সুদের হার ৮.২৫ শতাংশ।

৩৬ মাস মেয়াদের ফিক্স ডিপোজিটে সাধারণ মানুষরা ৭.৭৫ শতাংশ হারে সুদ পাবেন। প্রবীন নাগরিকদের জন্য সুদের হার ৮.২৫ শতাংশ। ৪৫ মাস মেয়াদের ফিক্স ডিপোজিটে সাধারণ মানুষরা ৭.৮ শতাংশ হারে সুদ পাবেন। প্রবীন নাগরিকদের জন্য সুদের হার ৮.৩ শতাংশ।
৪৮ মাস মেয়াদের ফিক্স ডিপোজিটে সাধারণ মানুষরা ৭.৮ শতাংশ হারে সুদ পাবেন। প্রবীন নাগরিকদের জন্য সুদের হার ৮.৩ শতাংশ। ৬০ মাস মেয়াদের ফিক্স ডিপোজিটে সাধারণ মানুষরা ৭.৯ শতাংশ হারে সুদ পাবেন। প্রবীন নাগরিকদের জন্য সুদের হার ৮.৪ শতাংশ।
কোনও ঝুঁকি ছাড়াই টাকা জমা করুন এখানে, FD-তে ৮.৪ শতাংশ সুদ পাবেন আমানতকারীরা

তামিলনাড়ু পাওয়ার ফাইন্যান্স অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের দ্বিতীয় ভাগ, যেখানে প্রবীণ নাগরিকদের সুদের হার ত্রৈমাসিক চক্রবৃদ্ধি হিসাবে করে বিনিয়োগকারীদের মেয়াদ শেষে দেওয়া হবে। এক্ষেত্রে ১, ২, ৩, ৪, ৫ বছরের জন্য FD করা যেতে পারে। সুদের হার থাকবে ৭.২৫ শতাংশ থেকে ৮.৫ শতাংশ। তবে ৫৮ বছর বা তাঁর বেশি বয়সী মানুষেরা ৬০ মাসের জন্য বিনিয়োগ করলে তাঁদের ৮.৫ শতাংশ হারে সুদ দেওয়া হবে।



