Dengue: রাজ্য জুড়ে বাড়ছে আতঙ্ক, ডেঙ্গু আক্রান্তে মৃতের সংখ্যা বেড়ে ১২

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পুজোর আগে শহরে বাড়চ্ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আর তার সাথে পাল্লা দিয়ে বাড়চ্ছে মৃত্যুর সংখ্যাও। আজ ফের ডেঙ্গির কবলে পড়ে প্রাণ গেল কলকাতার বছর ৫৩-এর এক মহিলার। রবিবার সকালে পিয়ারলেস হাসপাতালে মারা যান তিনি।

আরও পড়ুনঃ অভিষেকের চশমার দাম ৮৬ হাজার, শ্যালিকার গাড়ি ২ কোটি, কটাক্ষ বিজেপির

মৃতের নাম কৃষ্ণা গঙ্গোপাধ্যায়। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই জ্বরে ভুগছিলেন তিনি। সোমবার টালিগঞ্জের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। সেখানেই তাঁর ডেঙ্গু পরীক্ষা করা হয়। রিপোর্ট আসে পজিটিভ। সেখানেই চলছিল চিকিৎসা। শনিবার রাতে অবস্থার অবনতি হয় তাঁর। তারপর আজ রবিবার ভোরে মৃত্যু হয়েছে ওই মহিলার।

রাজ্যে জুড়ে বাড়ছে আতঙ্ক, ডেঙ্গু আক্রান্তের মৃতের সংখ্যা বেড়ে ১২

ডেঙ্গু আক্রান্তের সংখ্যার নিরিখে উদ্বেগ বাড়াচ্ছে হাওড়া। গত কয়েকদিনে ওই জেলায় ডেঙ্গুর বলি ৫ জন। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত এই জেলায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৭১ জন। আক্রান্তের নিরিখে দ্বিতীয় স্থানে জলপাইগুড়ি। এছাড়াও আছে হুগলি, কলকাতা, উত্তর ২৪ পরগনা ও মুর্শিদাবাদ জেলা।

রাজ্য জুড়ে বাড়ছে আতঙ্ক, ডেঙ্গু আক্রান্তে মৃতের সংখ্যা বেড়ে ১২

এই নিয়ে রাজ্যে ডেঙ্গুতে মোট প্রাণ হারালেন ১২জনের। প্রসঙ্গত, গোটা রাজ্যেই উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি পরিস্থিতি। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্যের ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, গত তিন সপ্তাহে ৫ হাজার ৩০৯ জন। গত বুধবার পর্যন্ত রাজ্যের ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৮ হাজার ২৭৭ জন।

রাজ্য জুড়ে বাড়ছে আতঙ্ক, ডেঙ্গু আক্রান্তে মৃতের সংখ্যা বেড়ে ১২
রাজ্য জুড়ে বাড়ছে আতঙ্ক, ডেঙ্গু আক্রান্তে মৃতের সংখ্যা বেড়ে ১২

রাজ্য জুড়ে বাড়ছে আতঙ্ক, ডেঙ্গু আক্রান্তে মৃতের সংখ্যা বেড়ে ১২

পুরসভা সূত্রে খবর, গত জানুয়ারি থেকে এখনও পর্যন্ত কলকাতা শহরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সাড়ে পাঁচশোর বেশি। শুধু তাই নয়। আশপাশের জেলাগুলিতেও থাবা বসিয়েছে মশাবাহিত এই রোগ। এই সময় শিশুদের স্বাস্থ্যের দিকে নজর রাখার পরামর্শ দিচ্ছেন চিকিত্সকরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত