নজরবন্দি ব্যুরোঃ তৃণমূল গরিবের দল৷ একথা বারবার প্রকাশ্য সভা থেকে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি নেতাদের বৈভব দেখে কটাক্ষ করতে ছাড়েননি তিনি৷ অথচ তাঁরই দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চশমার দাম ৮৬ হাজার টাকা! ২ কোটি টাকার গাড়ি চাপেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর!
আরও পড়ুনঃ ‘উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ নয় পুরোটাই পশ্চিমবঙ্গ,’ জলপাইগুড়ি সভা থেকে এমনটাই দাবি অভিষেকের
এমনটাই দাবি করা হচ্ছে বিজেপির তরফে৷ এবার তা নিয়ে রাহুল গান্ধীর পর স্যোশাল মিডিয়ায় প্রচারের চেষ্টা বিজেপি। সেখানে স্পষ্ট করে লেখা রয়েছে, মুখে মা মাটি মানুষ আর চোখে ৮৬ হাজারের চশমা৷ মুখে জয় বাংলা, আর শ্যালিকার যাতায়তে ২ কোটির গাড়ি৷ সাধারণ মানুষের জন্য মাত্র ৫০০ টাকা।

বিজেপির তরফে এই পোস্ট ঘিরে স্যোশাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে৷ বিস্তর আলোচনা রাজনৈতিক মহলে৷ রাহুল গান্ধী ৪১ হাজার টাকার টি-শার্ট পড়েন৷ কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার মাঝে এমনটাই প্রচার চালাচ্ছিল বিজেপি৷ পাল্টা নরেন্দ্র মোদির ১০ লক্ষ টাকার স্যুট এবং দেড় লক্ষ টাকার সানগ্লাস নিয়ে কটাক্ষ করেছিল হাত শিবির।

এবার বিজেপির নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর শ্যালিকা। গতকাল ব্যাঙ্ককের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর। রাত ৯ টা ১০ এর বিমানে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু তাঁকে বাধা দেওয়া হয়। পরে যে গাড়িতে ফিরেছিলেন তিনি, সেই গাড়ির আনুমানিক মূল্য ২ কোটি টাকা। এমনটাই দাবি করা হচ্ছে বিজেপির তরফে৷

অভিষেকের চশমার দাম ৮৬ হাজার, শ্যালিকার গাড়ি ২ কোটি, কটাক্ষ বিজেপির
যা ঘিরে তোলপাড় রাজনৈতিক মহলে। ইতিমধ্যেই ১৯ জন তৃণমূল বিধায়ক, নেতাদের আয় বহির্ভূত সম্পত্তি নিয়ে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে৷ সুপ্রিম কোর্টের তরফে সেই মামলায় স্থগিতাদেশ দেওয়া হয়েছে৷ সেই মামলায় স্বস্তির মাঝেই ফের দলের সেকেন্ড ইন কম্যান্ডের চশমার দাম নিয়ে প্রশ্ন উঠেছে৷



