Dengue: রাজ্যে বাড়ছে ডেঙ্গুর ছোবল, প্রাণ বাচাঁতে আজই খেতে শুরু করুন এই পাঁচটি পানীয়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ক্রমাগত আশঙ্কা বাড়াচ্ছে। করোনার করাল ছায়া কাটতে না কাটতেই ফের ডেঙ্গিতে মৃত্যু-মিছিল শুরু হয়েছে। শুধু বয়স্ক নয় , ডেঙ্গু আক্রান্তের তালিকায় রয়েছে শিশুরাও। চলতি মরসুমে মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে কমবয়সিদের মৃত্যুর হার সর্বাধিক। প্রশাস্ণের পাশাপাশি আপনাকেও নূন্যতম সচেতনতা অবলম্বন করতে হবে। ডেঙ্গু হওয়ার আগে বা পরে আপনাকে শরীরের রোগপ্রতিরোধ শক্তি বাড়ানোর ক্ষেত্রে জোর দিতে হবে। কিছু ঘরোয়া টোটকা নিলেই আপনিও বাঁচতে পারেন ডেঙ্গুর ছোবল থেকে। জানেন সেগুলি কী কী?

আরোও পড়ুনঃ শীতে চুল রুক্ষ এবং শুষ্ক হয়ে যাচ্ছে ! তাহলে মেনে চলুন ঘরোয়া কিছু টিপস

ডেঙ্গি সবার আগে আপনার শরীরকে করে দেবে অত্যন্ত দুর্বল। এসময় শরীরের কোষগুলি অতিদ্রুত জলশূন্য হয়ে পড়ে। শরীরে জলের জোগান  বাড়াতে পানীয় জলের পাশাপাশি ডাবের জল, ফলের রস, স্যুপ, স্টু, লিকার চা বেশি করে খদ্যতালিকায় রাখা প্রয়োজন। এছাড়াও রয়েছে কিছু মহাঔষধি পানীয় যা খেলে আপনি থাকবেন সম্পূর্ণ নিরাপদ। সেগুলি কি কি  আসুন দেখে নিই এক ঝলক-

রাজ্যে বাড়ছে ডেঙ্গুর ছোবল, প্রাণ বাচাঁতে আজই খেতে শুরু করুন এই পাঁচটি পানীয়
রাজ্যে বাড়ছে ডেঙ্গুর ছোবল, প্রাণ বাচাঁতে আজই খেতে শুরু করুন এই পাঁচটি পানীয়

পেঁপে পাতার রস

পেঁপে পাতার রস ডেঙ্গুর জন্য অবর্থ্য। এসময় শরীরে অণুচক্রিকার সংখ্যা একেবারে হ্রাস পায়। যে কারণে প্রানহানির আশঙ্কা বৃদ্ধি পায়। শরীরে অণুচক্রিকার সংখ্যা বাড়াতে সাহায্য করে পেঁপে পাতার রস। ডেঙ্গি হলে দু’টো টাটকা পেঁপে পাতা নিয়ে বেঁটে নিয়ে এক কাপ জলের সঙ্গে ভাল করে মিশিয়ে নিয়মিত পান করতে হবে।  আয়ুর্বেদ চিকিৎসকরা বলছেন ডেঙ্গুর জন্য পেঁপে পাতার রস জীবনী শক্তি হিসেবে কাজ করবে।

নিম জল

নিমের রয়েছে হাজারও গুণ। তাই ডেঙ্গু হওয়ার আগেই খাদ্যতালিকায় রাখতে হবে নিম পাতা। কারণ এর রয়েছে ভাইরাসকে প্রতিরোধ করার বিশিষ্ঠ ক্ষমতা। কীভাবে খাবেন? কিছু টাটকা নিমপাতা জলে ফুটিয়ে নিন। ব্যথা প্রশমিত করতে এবং আপনার ডিহাইড্রেশনের সমস্যা কমাতে প্রতি দিন চায়ের মতো গ্রহণ করুন  এই পানীয়।

তুলসী চা

শুধু সর্দি কাশি নয়, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিয়মিত তুলসির চা খেতে শুরু করুন। টাটকা তুলসী পাতা জলে সেদ্ধ করে প্রথমে তাঁকে একেবারে ছেঁকে নিন। এরপর সেই মিশ্রণে খানিকটা লেবুর রস ও মধু দিয়ে খান। ডেঙ্গুতে জ্বরের মুখে এটি স্বাদ আনবে সঙ্গে দেবে সুরক্ষাও।

রাজ্যে বাড়ছে ডেঙ্গুর ছোবল, প্রাণ বাচাঁতে আজই খেতে শুরু করুন এই পাঁচটি পানীয়

tulsi1 06 1473162482 1659704014

মেথি বীজের পানীয়

মেথি অন্যতম কার্যকরী পথ্য। সারা রাত এক গ্লাস জলে এক চামচ মেথি ভিজিয়ে রাখুন। ভোর বেলা সেই জল ছেঁকে খেয়ে নিন। শরীরের রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে এই পানীয় বেশ উপকারী। এছাড়াও চুলের পুষ্টি ও পেট ঠাণ্ডা রাখতেও এর জুরি নেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত