Winter Hair Care Tips: শীতে চুল রুক্ষ এবং শুষ্ক হয়ে যাচ্ছে ! তাহলে মেনে চলুন ঘরোয়া কিছু টিপস

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বাতাসে ঠান্ডার শিরশিরানি ভাব এসে গেছে দিব্যি! কাজেই এটাই সময় ত্বক আর চুল পরিচর্যার রুটিন পালটে ফেলার! আপনার চুলের ধরন যাই হোক না কেন, শীতের রুক্ষতার সঙ্গে মানিয়ে নেওয়া কিন্তু বেশ কঠিন লাগতে পারে। শুষ্ক চুলের সঙ্গে লড়াই করা শীতকালে খুবই স্বাভাবিক ঘটনা। চুলের শুষ্কতা ও নিস্তেজ ভাব দূর করতে এখন থেকেই চুলের সঠিক যত্ন নেওয়া শুরু করা গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: যোগী রাজ্যে বদলে যাচ্ছে শৈশবের ছন্দমালা, এ-তে হল অর্জুন, বি-তে বলরাম

শীতে রুক্ষ এবং শুষ্ক চুলের হাত থে০কে রক্ষা পেতে রইল কিছু ঘরোয়া চুলের পরিচর্যার টিপসঃ-

১) রুক্ষ, শুষ্ক চুল আর অতিরিক্ত চুল ঝরার সমস্যায় কলা, মধু আর নারকেল তেলের প্যাক ব্যবহার করে দেখতে পারেন। একটা গোটা পাকা কলা চটকে তার সঙ্গে ২ চামচ মধু, ১ কাপ কাঁচা দুধ আর ২ চামচ নারকেল তেল মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এই প্যাক চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত ভাল করে মেখে ৩০ মিনিটের মতো রেখে দিন। এর পর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত ২-৩ বার এই প্যাক ব্যবহার করে দেখুন। ফল পাবেন হাতেনাতে।

শীতে চুল রুক্ষ এবং শুষ্ক হয়ে যাচ্ছে ! তাহলে মেনে চলুন ঘরোয়া কিছু টিপস
শীতে চুল রুক্ষ এবং শুষ্ক হয়ে যাচ্ছে ! তাহলে মেনে চলুন ঘরোয়া কিছু টিপস

২) চুল রুক্ষ আর শুষ্ক হয়ে গেলে ডিম আর দুধের প্যাক অত্যন্ত উপকারী। ২টো ডিমের কুসুমের সঙ্গে ১ কাপ কাঁচা দুধ, ২ চামচ অলিভ অয়েল আর ২ চামচ পাতিলেবুর রস মিশিয়ে নিন। এই প্যাক মাথায় ভাল করে মাখিয়ে রেখে দিন। মিনিট পনেরো পর উষ্ণ জলে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত ২ বার এই প্যাক ব্যবহার করলে চুলের শুষ্ক আর রুক্ষ ভাব কেটে যাবে। চুল ঝরার সমস্যাও নিয়ন্ত্রণে চলে আসবে।

শীতে চুল রুক্ষ এবং শুষ্ক হয়ে যাচ্ছে ! তাহলে মেনে চলুন ঘরোয়া কিছু টিপস

23

৩) চুল শুষ্ক আর রুক্ষ হয়ে গেলে ডিম আর টক দইয়ের প্যাক অত্যন্ত উপকারী। এর জন্য ২-৩টি ডিমের কুসুমের সঙ্গে আধা কাপ টক দই মিশিয়ে নিন। ভাল করে ফেটিয়ে এই প্যাক চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত ভাল করে মাখিয়ে রাখুন। মিনিট পনেরো পর উষ্ণ জলে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত ২ বার এই প্যাক ব্যবহার করলে চুলের শুষ্ক আর রুক্ষ ভাব কেটে যাবে। চুল ঝরার সমস্যাও নিয়ন্ত্রণে চলে আসবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন