লোকসভায় আসনসংখ্যা বাড়ানোর প্রস্তাব ঘিরে প্রকাশ্যে এল রাজ্যভিত্তিক সম্ভাব্য নতুন হিসাব। কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালের শেয়ার করা মানচিত্র অনুযায়ী, ডিলিমিটেশন কার্যকর হলে পশ্চিমবঙ্গের লোকসভা আসন ৪২ থেকে বেড়ে ৬৩ হতে পারে। সবচেয়ে বেশি আসন থাকবে উত্তরপ্রদেশে—৮০ থেকে বেড়ে ১২০। মহারাষ্ট্রে ৭২, বিহারে ৬০ এবং তামিলনাড়ুতে ৫৯টি আসনের সম্ভাবনা দেখানো হয়েছে। তবে এই মানচিত্র প্রস্তাবিত হিসাব, চূড়ান্ত আইন নয়।
কোন রাজ্যে কটি করে লোকসভা আসন হতে পারে?
প্রকাশিত মানচিত্রে বর্তমান আসনসংখ্যার তুলনায় প্রায় ৫০ শতাংশ বৃদ্ধির হিসাব দেখানো হয়েছে। বড় রাজ্যগুলির সম্ভাব্য আসনসংখ্যা এক নজরে—
| রাজ্য | বর্তমানে | প্রস্তাবিত |
|---|---|---|
| উত্তরপ্রদেশ | ৮০ | ১২০ |
| মহারাষ্ট্র | ৪৮ | ৭২ |
| পশ্চিমবঙ্গ | ৪২ | ৬৩ |
| বিহার | ৪০ | ৬০ |
| তামিলনাড়ু | ৩৯ | ৫৯ |
| মধ্যপ্রদেশ | ২৯ | ৪৩ |
| কর্নাটক | ২৮ | ৪২ |
| গুজরাট | ২৬ | ৩৯ |
| অন্ধ্রপ্রদেশ | ২৫ | ৩৮ |
| রাজস্থান | ২৫ | ৩৮ |
| ওড়িশা | ২১ | ৩১ |
| কেরল | ২০ | ৩০ |
| তেলঙ্গানা | ১৭ | ২৬ |
| অসম | ১৪ | ২১ |
| ঝাড়খণ্ড | ১৪ | ২১ |
| পাঞ্জাব | ১৩ | ২০ |
| ছত্তিশগড় | ১১ | ১৬ |
| হরিয়ানা | ১০ | ১৫ |
| দিল্লি | ৭ | ১১ |
| উত্তরাখণ্ড | ৫ | ৮ |
| জম্মু ও কাশ্মীর | ৫ | ৭ |
| হিমাচল প্রদেশ | ৪ | ৬ |
ছোট রাজ্যগুলির মধ্যে অরুণাচল প্রদেশ, গোয়া, মণিপুর, মেঘালয় ও ত্রিপুরার আসন ২ থেকে বেড়ে ৩ হতে পারে। মিজোরাম, নাগাল্যান্ড ও সিকিমের ক্ষেত্রে ১ থেকে বেড়ে ২টি আসনের হিসাব দেখানো হয়েছে। কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে চণ্ডীগড় ও পুদুচেরির আসন ১ থেকে ২ হতে পারে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, লাদাখ এবং লাক্ষাদ্বীপের আসন ১টিই থাকার হিসাব রয়েছে।
বাংলার প্রতিনিধিত্ব বাড়বে ২১টি আসনে: পশ্চিমবঙ্গে বর্তমানে লোকসভার ৪২টি আসন রয়েছে। প্রস্তাবিত মানচিত্রে তা বেড়ে ৬৩ হলে রাজ্যের প্রতিনিধিত্ব বাড়বে ২১টি আসনে। অর্থাৎ নতুন ব্যবস্থায় সংসদে বাংলার সাংসদ সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।
তবে আসনসংখ্যা বাড়লেই রাজ্যগুলির মধ্যে রাজনৈতিক ক্ষমতার অনুপাত একইভাবে বদলে যাবে, এমন নয়। প্রস্তাবিত ৫০ শতাংশ বৃদ্ধির সূত্রে রাজ্যগুলির বর্তমান আপেক্ষিক প্রতিনিধিত্বের অনুপাত মোটামুটি বজায় রাখার কথা বলা হয়েছে। পাশাপাশি নতুন সীমানা নির্ধারণের ফলে কোন এলাকার ভোটার কোন লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত হবেন, সেটিও নতুন করে ঠিক করতে হবে।
উত্তরপ্রদেশেই সবচেয়ে বেশি আসন: দেশের সবচেয়ে বেশি লোকসভা আসন রয়েছে উত্তরপ্রদেশে। নতুন হিসাবেও সেই অবস্থান বজায় থাকবে। ৮০টি আসন বেড়ে ১২০ হলে একক রাজ্য হিসেবে সংসদে উত্তরপ্রদেশের প্রতিনিধিত্ব আরও বড় হবে। দ্বিতীয় স্থানে থাকবে মহারাষ্ট্র—৪৮ থেকে বেড়ে ৭২টি আসন।
পশ্চিমবঙ্গ, বিহার ও তামিলনাড়ুও বড় আসনসংখ্যার রাজ্যগুলির তালিকায় থাকবে। ফলে নতুন ব্যবস্থায় সংসদের মোট সদস্যসংখ্যা বাড়ার পাশাপাশি বিভিন্ন রাজ্যের সাংসদদের সংখ্যা এবং সংসদীয় কাজের পরিসরও বদলাবে।
এখনও চূড়ান্ত নয় আসনসংখ্যা: কেন্দ্রের প্রস্তাবিত ডিলিমিটেশন বিল এবং সংবিধান সংশোধনী সংসদে পাশ না হওয়া পর্যন্ত এই হিসাব কার্যকর হবে না। সংসদীয় প্রক্রিয়া শেষ হওয়ার পর ডিলিমিটেশন কমিশন গঠন, আসন পুনর্বিন্যাস এবং নতুন সীমানা নির্ধারণের কাজ করতে হবে।
এখানে আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ। রাজ্যভিত্তিক মানচিত্রে মোট আসনসংখ্যা ৫৪৩ থেকে বেড়ে ৮১৬ দেখানো হয়েছে। অন্যদিকে বিভিন্ন প্রস্তাবিত নথিতে মোট আসনসংখ্যা



