নজরবন্দি ব্যুরো: বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় রয়েছে দিল্লি, তৃতীয় স্থানে রয়েছে কলকাতার নাম। বেশ কয়েক বছর ধরেই সবচেয়ে দূষিত শহর হিসেবে রয়েছে রাজধানী। কেজরি সরকার বেশ কিছু ব্যবস্থা নিলেও কাজের কাজ কিছু হয়নি। হু হু মাত্রায় বেড়েছে দূষণ।
আরও পড়ুন: নতুন দুই জাতীয় সড়ক পাচ্ছে বাংলা, কাজে গতি আনতে বৈঠক নবান্নে


চারিদিকে শুধুই ধোঁয়ার আস্তরণ। সকালের আকাশ যেন মুঘ ঢেকেছে মেঘের চাদরে। রবিবার দিল্লির বাতাসের গড় গুণগত মান (AQI) ছিল ৪৮৩। এর জেরে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তকমা পেয়েছে ভারতের রাজধানী। দুনিয়ার সবচেয়ে দুষিত শহরের তালিকায় প্রথম দশে রয়েছে ভারতের আরও দুই শহর।

ষষ্ঠ স্থানে রয়েছে বাণিজ্যনগরী মুম্বই । অপর দিকে আমাদের শহর কোলকাতা রয়েছে দূষণের দিক থেকে তৃতীয় স্থানে। কলকাতার বাতাসের গুণমান ২০৬। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পড়শি পাকিস্তানের লাহোর। সুইস গ্রুপ আইকিউএয়ার (IQAir)-র তরফে প্রকাশিত হয়েছে এই তথ্য।



অপর দিকে চতুর্থ স্থানে রয়েছে ঢাকা, পঞ্চম স্থানে করাচি। তালিকায় এরপরে রয়েছে চিনের বেশ কয়েকটি শহর ও কুয়েত সিটি। দূষণ বাড়লেই পাল্লা দিয়ে বাড়ে অসুস্থতাও। প্রতি বছরের মতো এ বছরও দিল্লিতে ব্যাপক বায়ুদূষণের কারণে বাড়ির বাইরে বের হলেই চোখ-নাক-গলা জ্বালা, শ্বাসকষ্ট, হাঁপানির মতো সমস্যা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাসিন্দারা।
বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় দিল্লি ১ নম্বরে, কোলকাতা কত?

চিকিৎসকেরাও সকলকে মাস্ক পরে থাকার পরামর্শ দিয়েছেন। বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে শিশু ও বয়স্কদের।








