নজরবন্দি ব্যুরোঃ দিল্লির মাদক মামলায় এবার মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে তলব করেছিল সিবিআই। রবিবার সকাল ১১টা নাগাত সিবিআই দফতরে পৌঁছান কেজরি। দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ পর্বে কোনও উত্তর মেলেনি। বিকেল ৫ টা নাগাদ জরুরী বৈঠকে বসল আপ নেতৃত্ব। তখন থেকেই জল্পনা ছিল গ্রেফতার হতে পারেন কেজরিওয়াল। কিন্তু সব জল্পনাকে উড়িয়ে রাত সাড়ে ৮টা নাগাদ সিবিআই দফতর থেকে বেরোন কেজরী।

কেজরিওয়াল গ্রেফতার হতে পারেন। এমনটা আগে থেকেই আন্দাজ করতে পেরেছিলেন আপ নেতৃত্ব। বিকেল ৫ টা নাগাদ বৈঠকে বসে আপ নেতৃত্ব। উপস্থিত ছিলেন ভগবন্ত মান, দিল্লির মেয়র শেলি ওবেরয়, দলের সাধারণ সম্পাদক পঙ্কজ গুপ্ত সহ অন্যান্য নেতৃত্ব। কিন্তু শেষপর্যন্ত তেমন কিছুই হলনা। প্রায় ৯ ঘন্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়ে বিজয়ীর মত বেরোলেন কেজরি।

এর আগে মাদক মামলায় দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করে সিবিআই। এই মুহুর্তে তিহাড় জেলে রয়েছেন তিনি। তারপরেই তলব করা হল কেজরিওয়ালকে। যা মোদি জমানায় সবচেয়ে বড় ঘটনা। কেজরিওয়ালের তলবের পরেই দিল্লির রাজপথে বিক্ষোভে নামে আম আদমি পার্টির সমর্থকরা।
টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ। CBI আমার সঙ্গে সম্মানজনক ব্যবহার করেছে, বললেন কেজরি

এদিন সিবিআই দফতরে যাওয়ার আগে কেজরিওয়াল বলেন, বিজেপি নির্দেশ দিলে সিবিআই আমাকে গ্রেফতার করবে। বিজেপি যে কাউকেই জেলে পাঠাতে পারে। নির্দোষদেরও রেহাই নেই। আর সিবিআই দফতর থেকে বেরিয়ে কেজরি বলেন, ‘‘সততার সঙ্গে কোনও আপস করব না। গোটা দেশ আমাদের সঙ্গে রয়েছে। আমায় ৫৬টি প্রশ্ন করা হয়েছিল। ২০২০ সাল থেকে উন্নয়ন নিয়ে প্রশ্ন করা হয়েছে। সিবিআই আমার সঙ্গে সম্মানজনক ব্যবহার করেছে।’’



