নজরবন্দি ব্যুরোঃ ‘কফি উইথ করণ’ সিজন ৮ আসতে চলেছে। করণ জোহর নিজে সেই ঘোষণা করেন। জানা যাচ্ছে এই নতুন সিজন পুরনো সিজনের থেকে আরও বেশী জোরালো হতে চলেছে। আগের বছরে করণ ঘোষণা করেছিলেন এই নতুন সিজনে থাকবেন দীপিকা। কিন্তু ঘটনাসূত্রে জানা যাচ্ছে দীপিকা নাকি আর কোন দিনই এই শোতে পা রাখবেন না।
আরও পড়ুনঃ ইডির নিশানায় শ্রদ্ধা কাপুর, বেটিং অ্যাপের তদন্তে সমন পাঠানো হল অভিনেত্রীকে
কারন আগের বার নাকি এই শোতে এসে ভীষণভাবে অপমানিত হয়েছিলেন তিনি। সুত্র অনুযায়ী আগের সিজনে আলিয়া ভাট এবং দীপিকা একসঙ্গে অতিথি হয়ে এসেছিলেন। এবং শো শেষে করন নিজেই আলিয়াকে বিজেতা ঘোষণা করে তার হাতে পুরস্কার তুলে দিয়েছিলেন। এবং দীপিকা নাকি জানতেন করণ আলিয়ার হাতেই সেই পুরস্কার দিতেন। এই ঘটনায় অভিনেত্রী চরম অপমানিত হয়েছিলেন নেপোটিজমে।

ফলে অপমান যাতে পুনরাবৃত্তি হয় সেই কারনেই শোতে কোনদিনও পা না রাখার সিদ্ধান্ত নেন অভিনেত্রী। এরপর করণ তাকে বহুবার এই শোতে ডাকলেও আসতে নারাজ অভিনেত্রী। তবে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে করণ তার গেম শোয়ের নিয়ম পরিবর্তন করেছেন। এখন আর করণ নয় বিজেতা নির্বাচন করেন অডিয়েন্সরা। তবে দীপিকার অভিমানের বরফ গলবে কিনা তা এখনও জানেন না কেউই।
‘কফি উইথ করণ’ এও নেপোটিজম! শোতে আর পা রাখবেন না দীপিকা

সামনে এসেছে শোয়ের নতুন প্রোমো। এই নতুন প্রোমোতে করণ নিজেই নিজেকে কটাক্ষ করে বসেন। তার নেপটিজম কেও তিনি তুলে ধরেন একাধারে। তবে নতুন সিজন নিয়ে করণ এখন সজাগ এখন আর শুধুমাত্র আলিয়া, সারার মত নেপকিডরাই নয় তার শোতে আসবে স্টারদের গ্র্যান্ডকিডরাও।



