২০২৬ সালের শেষ মাস ডিসেম্বর জ্যোতিষশাস্ত্রের বিচারে বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসজুড়ে একাধিক গ্রহের অবস্থান ও গতির পরিবর্তন ঘটবে। জ্যোতিষ গণনা অনুযায়ী, এই গ্রহের গোচরের প্রভাব পাঁচটি রাশির জাতকদের জন্য ইতিবাচক হতে পারে। আর্থিক উন্নতি, কর্মক্ষেত্রে পদোন্নতি, নতুন ব্যবসার সুযোগ থেকে আটকে থাকা কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ, কর্কট, তুলা, কুম্ভ ও মীন রাশির জাতকদের।
ডিসেম্বরে কোন কোন গ্রহের অবস্থান বদলাবে?
ডিসেম্বর মাসে একাধিক গুরুত্বপূর্ণ গ্রহের অবস্থান বদলাবে। জ্যোতিষীয় গণনা অনুযায়ী, ২ ডিসেম্বর বুধ বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। ৫ ডিসেম্বর রাহু মকর রাশিতে এবং কেতু কর্কট রাশিতে প্রবেশ করবে। ১১ ডিসেম্বর মীন রাশিতে শনি মার্গী হবে। ১৩ ডিসেম্বর সিংহ রাশিতে বৃহস্পতি বক্রী হবে।
এর পর ১৬ ডিসেম্বর সূর্য ধনু রাশিতে প্রবেশ করবে। ২২ ডিসেম্বর বুধও ধনু রাশিতে প্রবেশ করবে। এই পরিবর্তনগুলির প্রভাব বিভিন্ন রাশির জাতকদের জীবনে পড়তে পারে বলে মনে করা হচ্ছে।
বৃষ রাশি: ডিসেম্বর মাস বৃষ রাশির জাতকদের জন্য আর্থিক দিক থেকে শুভ হতে পারে। আয়ের পাশাপাশি বিভিন্ন কাজে সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ থাকা কাজ শেষ করতে পারবেন। কাজের সূত্রে দূরে কোথাও যাওয়ার সুযোগ আসতে পারে। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিদেশ সফরের সম্ভাবনাও রয়েছে। আর্থিক লেনদেন থেকে লাভের ইঙ্গিত দিচ্ছে মাসিক গ্রহফল।
কর্কট রাশি: কর্কট রাশির জাতকদের জন্য ডিসেম্বর একাধিক ক্ষেত্রে ইতিবাচক ফল নিয়ে আসতে পারে। দীর্ঘদিন ধরে চলা সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক লাভের পাশাপাশি কর্মক্ষেত্রে বেতন বৃদ্ধির সুযোগ আসতে পারে। পুরনো বিনিয়োগ থেকেও লাভের আশা রয়েছে। পরিবারের সঙ্গে সময় ভালো কাটবে। নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা থাকলে এই মাস অনুকূল হতে পারে বলে জ্যোতিষীয় গণনায় উল্লেখ করা হয়েছে।
তুলা রাশি: তুলা রাশির জাতকদের ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। নতুন কোনও গুরুত্বপূর্ণ প্রকল্পের দায়িত্ব পেতে পারেন। চাকরিজীবীদের পদোন্নতি বা বেতন বৃদ্ধির সুযোগ আসতে পারে। দীর্ঘদিন ধরে বাড়ি বা গাড়ি কেনার পরিকল্পনা থাকলে তা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রেও ডিসেম্বর মাস ইতিবাচক হতে পারে।
কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতকদের জন্য ডিসেম্বর আর্থিক ও পেশাগত দিক থেকে লাভজনক হতে পারে। উপার্জনের নতুন পথ খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সামাজিক ক্ষেত্রে সম্মান ও প্রতিপত্তি বাড়তে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ করার সুযোগ পাবেন। ব্যবসায় নতুন চুক্তি হতে পারে। পড়ুয়াদের জন্যও মাসটি ভালো ফল নিয়ে আসতে পারে।
মীন রাশি: মীন রাশির জাতকদের জন্য বছরের শেষ মাস আর্থিক উন্নতির ইঙ্গিত দিচ্ছে। সারা মাসে একাধিক সূত্র থেকে অর্থলাভের সম্ভাবনা রয়েছে। অসম্পূর্ণ কাজ শেষ করতে পারবেন। কর্মক্ষেত্রে পদোন্নতি বা বেতন বৃদ্ধির খবর আসতে পারে। বিদেশ সংক্রান্ত কাজ বা যোগাযোগ থেকেও সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জ্যোতিষীয় গণনায় উল্লেখ করা হয়েছে।



