দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা, উত্তরে বৃষ্টি—দক্ষিণে কুয়াশার দাপট! কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?

উত্তরবঙ্গে তুষারপাত ও হালকা বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গে সকালের কুয়াশা—আবহাওয়ার দোলাচলে সপ্তাহের শুরু, কলকাতায় তাপমাত্রা থাকবে স্বাভাবিকের উপরে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আনুষ্ঠানিক ভাবে শীতের বিদায়পর্ব শুরু না হলেও বঙ্গের আবহাওয়ায় স্পষ্ট বদল। ভোরের দিকে হালকা শীতের ছোঁয়া থাকলেও, বেলা বাড়তেই গরমের দাপট—এই দ্বৈত চরিত্রের মাঝেই নতুন পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। উত্তরের পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা, একাধিক জেলায় হালকা বৃষ্টি, আর দক্ষিণবঙ্গে ফের কুয়াশার সতর্কতা—সব মিলিয়ে সপ্তাহের শুরুটা আবহাওয়ার দোলাচলে কাটতে চলেছে।

পাহাড়ে ফের সাদা চাদর নামার ইঙ্গিত! দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনার সঙ্গে উত্তরবঙ্গে হালকা বৃষ্টি, আর দক্ষিণে সকালের কুয়াশা—আবহাওয়ার এই ত্রিমুখী চিত্রেই আগামী কয়েক দিন কাটতে চলেছে বঙ্গের।

হাওয়া অফিস জানাচ্ছে, উত্তর-পশ্চিম ভারতের জম্মু–কাশ্মীর ও সংলগ্ন এলাকায় সক্রিয় রয়েছে একটি পশ্চিমি ঝঞ্ঝা। তার জেরেই শুক্রবার নতুন করে আরও একটি পশ্চিমি ঝঞ্ঝা ঢোকার সম্ভাবনা। পাশাপাশি উত্তর-পূর্ব বিহারের উপর থাকা সক্রিয় ঘূর্ণাবর্ত আবহাওয়াকে আরও অনিশ্চিত করে তুলেছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার উত্তরবঙ্গের একাধিক জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। পাহাড়ি জেলা দার্জিলিং-এ তুষারপাত কিংবা হালকা বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কালিম্পং, জলপাইগুড়িআলিপুরদুয়ার জেলাতেও দু’-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা, উত্তরে বৃষ্টি—দক্ষিণে কুয়াশার দাপট! কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?

শুধু বৃষ্টি নয়, কুয়াশাও বাড়তি চিন্তা। সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় সকালের দিকে ঘন কুয়াশার দাপট চলবে। বৃহস্পতি ও শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কতা জারি হয়েছে। অন্য জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে।

দক্ষিণবঙ্গেও একই ছবি। দক্ষিণের সাত জেলায় ভোরের দিকে কুয়াশা জমার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দৃশ্যমানতা নেমে যেতে পারে ৯৯৯ থেকে ২০০ মিটারের মধ্যে। যদিও দিনের তাপমাত্রায় খুব একটা পরিবর্তনের ইঙ্গিত নেই।

কলকাতা-র আবহাওয়াতেও শীতের দাপট ফেরার সম্ভাবনা ক্ষীণ। বৃহস্পতিবার ভোরে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস—স্বাভাবিকের থেকে প্রায় ২ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের কাছাকাছি। আলিপুরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫–১৬ ডিগ্রির মধ্যেই ওঠানামা করবে।

-বিজ্ঞাপন- Shamim Ahamed Ads
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত