কাল থেকে চড়বেন, আপাতত উঁকি দিন দক্ষিণেশ্বর মেট্রোর অন্দরমহলে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কাল থেকে চলবে উত্তরের দক্ষিণেশ্বর থেকে দক্ষিণের কবি সুভাষ অভিমুখি মেট্রো। ২২ ফেব্রুয়ারি সোমবার দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার বিকেলে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে মোদি শহরে নতুন মেট্রোপথের উদ্বোধন করবেন। আগামিকাল অর্থাৎ মঙ্গলবার সাধারণ যাত্রীরা দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রোপথে যাত্রা শুরু হচ্ছে। শহরের মেট্রোপথে নতুন স্টেশন জুড়লেও এর সর্বনিম্ন বা সর্বোচ্চ ভাড়ায় কোনও বদল হচ্ছে না। ফলে দক্ষিণেশ্বর থেকে ২৫ টাকাতেই পৌঁছনো যাবে কবি সুভাষে!

আরও পড়ুনঃ বিজেপি ক্ষমতায় এলে বাংলায় দুর্গাপুজো হবে! রাজ্যে দাঁড়িয়ে ঘোষণা মোদীর।

শহরের মেট্রোপথে নতুন স্টেশন জুড়লেও এর সর্বনিম্ন বা সর্বোচ্চ ভাড়ায় কোনও বদল হচ্ছে না। ফলে কবি সুভাষ থেকে ২৫ টাকাতেই পৌঁছনো যাবে দক্ষিণেশ্বরে!প্রতিদিন মোট ২৪৪টি মেট্রোরেল চলবে। কিন্তু সবকটি কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাবে না। ১৫৮টি মেট্রো কবি সুভাষ ও দক্ষিণেশ্বরের মধ্যে চলবে। সারা দিনে তিনটি অতিরিক্ত মেট্রো দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাবে। দেখে নিন উদ্বোধন হওয়া দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের অন্দরমহল।

1613992136 01
1613992222 11 20
1613992259 06
1613992293 08
1613992339 07
1613992371 09
1613992435 10 20

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত