দিনের শুরুতেই যদি জানা যায় কোন দিকে সতর্ক থাকতে হবে আর কোথায় মিলবে সাফল্যের সুযোগ, তবে সিদ্ধান্ত নেওয়া অনেকটাই সহজ হয়ে যায়। ৭ ফেব্রুয়ারির রাশিফল জানাচ্ছে—কোথাও অর্থলাভের সম্ভাবনা, কোথাও সম্পর্কের টানাপড়েন, আবার কারও জন্য অপেক্ষা করছে কর্মক্ষেত্রে সুসংবাদ। দেখে নিন, আজ আপনার রাশিতে কী লেখা আছে।
মেষ: ব্যক্তিগত সম্পর্ক আরও দৃঢ় হবে। আর্থিক উন্নতির যোগ রয়েছে। ছোটখাটো শারীরিক সমস্যাকে অবহেলা করবেন না, স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন।
বৃষ: পিতার সঙ্গে মতভেদ হতে পারে। সংযতভাবে কথা বলাই ভালো। আর্থিক লেনদেনে সতর্কতা জরুরি। ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে।
মিথুন: দীর্ঘদিনের পরিশ্রমের ফল মিলতে পারে। সঞ্চয়ের দিকে নজর দিন। সন্তানের পড়াশোনা নিয়ে কিছু দুশ্চিন্তা থাকবে। গৃহে শান্তি বজায় থাকবে, ছোট ভ্রমণের সম্ভাবনা।
কর্কট: অযথা দুশ্চিন্তা এড়িয়ে চলুন। আর্থিক টানাপড়েন দেখা দিতে পারে। স্বাস্থ্যও খুব একটা ভালো থাকবে না। শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে।
সিংহ: প্রেমের সম্পর্কে উষ্ণতা বজায় থাকবে। ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। দাম্পত্য সুখ বজায় থাকবে। অযথা খরচ না করে সঞ্চয়ে মন দিন।
কন্যা: আর্থিক লেনদেনে সতর্কতা প্রয়োজন। উচ্চ রক্তচাপের রোগীরা সাবধানে থাকুন। পরিবারের সঙ্গে সময় কাটানো দরকার। গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন। চিকিৎসা সংক্রান্ত খরচ বাড়তে পারে।
তুলা: ব্যবসায়ীদের জন্য সুখবরের ইঙ্গিত। অতিরিক্ত অর্থলাভের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে পদোন্নতির সুযোগ আসতে পারে।
বৃশ্চিক: ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলাই ভালো। ধৈর্য ধরে পরিস্থিতি সামলাতে হবে। আর্থিক বিষয়ে সচেতন থাকুন।
ধনু: লক্ষ্যে স্থির থাকা জরুরি। আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। মানসিক অস্থিরতা বাড়তে পারে। পেটের সমস্যায় ভুগতে পারেন।
মকর: পারিবারিক সম্পর্কে কিছু অস্থিরতা দেখা দিতে পারে। অর্থনৈতিক দিক স্থিতিশীল থাকবে। স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন। ডায়াবেটিস রোগীদের নিয়ম মেনে চলা প্রয়োজন।
কুম্ভ: আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। সামাজিক যোগাযোগ বাড়বে। কাছের মানুষের দ্বারা প্রতারিত হওয়ার আশঙ্কা আছে। শত্রুপক্ষ গোপনে ক্ষতি করতে পারে—সতর্ক থাকুন।
মীন: মানসিক শান্তির জন্য নিজের জন্য সময় বের করুন। বাড়িতে পুজোর আয়োজন হতে পারে। সন্তানের সাফল্যে আনন্দ পাবেন। পারিবারিক পরিবেশ শান্ত থাকবে।



