আজকের দিনটি আপনার জন্য কী বার্তা নিয়ে এসেছে? প্রেম, অর্থ, কাজ—কোন ক্ষেত্রে মিলবে সুখবর, আর কোথায় দরকার বাড়তি সতর্কতা? গ্রহ-নক্ষত্রের চলনে আজকের রাশিফলে মিলছে সাফল্যের ইঙ্গিতও, আবার কিছু রাশির জন্য রয়েছে সাবধানতার বার্তা। এক নজরে দেখে নিন ২৮ মার্চের সম্পূর্ণ রাশিফল।
মেষ রাশি:
আজ প্রেমের ক্ষেত্রে দারুণ সময়। শিক্ষার্থীদের জন্য শুভ দিন, অর্থলাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের সঞ্চয় বাড়বে। তবে কর্মক্ষেত্রে উর্ধ্বতনদের সঙ্গে বিতর্ক এড়িয়ে চলুন। পারিবারিক সুখ বজায় থাকবে।
বৃষ রাশি:
খরচ নিয়ন্ত্রণে রাখা জরুরি। নতুন ব্যবসা শুরু করার আগে অভিজ্ঞদের পরামর্শ নিন। খেলাধুলায় সাফল্যের সম্ভাবনা রয়েছে। তবে অর্থনৈতিক লেনদেনে বন্ধুর সঙ্গে মতভেদ হতে পারে।
মিথুন রাশি:
আজ আর্থিক দিক মাঝামাঝি থাকবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের প্ররোচনায় পা দেবেন না। সৃজনশীল কাজে সাফল্য আসবে। ব্যক্তিগত সম্পর্কে ভুল বোঝাবুঝি এড়াতে আবেগ নিয়ন্ত্রণে রাখুন।
কর্কট রাশি:
ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। নতুন গাড়ি কেনার সুযোগ আসতে পারে। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। অফিসে ধৈর্য ধরে কাজ করা প্রয়োজন।
সিংহ রাশি:
পেশাগত ক্ষেত্রে ইতিবাচক দিন। ব্যবসায় সাময়িক বাধা থাকলেও চিন্তার কারণ নেই। গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন। পরিবারে কিছু উদ্বেগ থাকতে পারে।
কন্যা রাশি:
সংসারে শান্তি বজায় থাকবে। স্বাস্থ্য নিয়ে সচেতন হোন, বিশেষ করে ঘুমের সমস্যা থাকলে অবহেলা করবেন না। সম্পত্তি নিয়ে বিবাদ এড়িয়ে চলুন।
তুলা রাশি:
পুরনো ইচ্ছে পূরণ হতে পারে। ব্যবসায় কঠোর পরিশ্রমের ফল মিলবে। তবে বিলাসিতার কারণে অর্থসংকট দেখা দিতে পারে। বন্ধুর সহায়তায় সমস্যার সমাধান হবে।
বৃশ্চিক রাশি:
শিল্পী ও অভিনয় জগতের জন্য শুভ সময়। তবে পারিবারিক সম্পর্কে কিছু মনোমালিন্য হতে পারে। কর্মক্ষেত্রে বুদ্ধিমত্তার পরিচয় দিলে সাফল্য নিশ্চিত।
ধনু রাশি:
অযথা খরচ এড়িয়ে চলুন। স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন। মাতৃকুল থেকে সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে। সন্তানের সাফল্যে আনন্দ পাবেন।
মকর রাশি:
আটকে থাকা অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে প্রভাব বাড়বে। শিক্ষার্থীদের জন্য ইতিবাচক দিন। অপ্রয়োজনীয় খরচ কমান।
কুম্ভ রাশি:
সাবধানে চলাফেরা করুন। কর্মসূত্রে ভ্রমণের সুযোগ আসতে পারে। পারিবারিক শান্তি বজায় রাখতে গুরুজনদের পরামর্শ মেনে চলুন।
মীন রাশি:
পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। কর্ম পরিবর্তনের সুযোগ আসবে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন। সামাজিক সম্মান বৃদ্ধি পাবে।



