গ্রহ-নক্ষত্রের অবস্থান আজ একাধিক রাশির জীবনে বড়সড় ইঙ্গিত দিচ্ছে। কোথাও অর্থলাভের সম্ভাবনা, কোথাও সম্পর্কের টানাপোড়েন, আবার কারও সামনে দেখা দিতে পারে আইনি বা শারীরিক সমস্যা। তাই দিন শুরু করার আগে জেনে নিন, ১৬ ফেব্রুয়ারি কোন রাশির জন্য শুভ, আর কাদের জন্য সতর্কবার্তা থাকছে আজকের রাশিফলে।
মেষ রাশি: অপ্রত্যাশিত অর্থলাভের সম্ভাবনা। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি এড়াতে খোলামেলা কথা বলুন। শরীরের প্রতি যত্ন নিন। ব্যবসায়ীদের জন্য লাভের ইঙ্গিত।


বৃষ রাশি: পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে। ছোটখাটো অসুস্থতাকে অবহেলা করবেন না। সঙ্গীত বা সৃজনশীল কাজের সঙ্গে যুক্তদের জন্য শুভ দিন। বিনিয়োগের সুযোগ আসতে পারে।
মিথুন রাশি: পড়াশোনার জন্য ভালো সময়। ব্যবসায় লাভের সম্ভাবনা। প্রতিবেশীর সঙ্গে বিবাদে জড়াতে পারেন। উচ্চ রক্তচাপের রোগীরা সতর্ক থাকুন। আইনি বা পুলিশি ঝামেলার ইঙ্গিত রয়েছে।
কর্কট রাশি: পরিবারকে সময় দিন। স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। আইনি সমস্যায় জড়িয়ে পড়ার আশঙ্কা। সন্তানের কারণে মানসিক শান্তি পাবেন।


সিংহ রাশি: নতুন কাজ শুরু করার জন্য দিনটি অনুকূল। বাধা অতিক্রম করার শক্তি পাবেন। তবে অর্শ বা পেট সংক্রান্ত সমস্যায় ভোগার সম্ভাবনা।
কন্যা রাশি: সন্তানের সাফল্যে আনন্দ পাবেন। ঘরে শান্ত পরিবেশ থাকবে। কর্মক্ষেত্রে চাপ বাড়তে পারে। আজ ভ্রমণ এড়িয়ে চলাই ভালো। রাস্তায় চলাফেরায় সতর্কতা প্রয়োজন।
তুলা রাশি: বহুদিনের পাওনা ফেরত পেতে পারেন। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। ব্যবসায় বড় সুযোগ আসার সম্ভাবনা। দাম্পত্য জীবনে সুখ বজায় থাকবে।
বৃশ্চিক রাশি: কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে পারে। পদোন্নতি বা নতুন দায়িত্ব পেতে পারেন। মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিন। গোপন শত্রুদের থেকে সাবধান থাকুন। ব্যবসায় লাভের সম্ভাবনা।
ধনু রাশি: ভাই-বোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। লক্ষ্যে স্থির থাকলে সাফল্য আসবে। সন্তানের পড়াশোনা নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে।
মকর রাশি: প্রতিবেশীর সঙ্গে ঝামেলার আশঙ্কা। কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে। লিভার সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন। রাগ নিয়ন্ত্রণে রাখাই শ্রেয়।
কুম্ভ রাশি: গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দুপুরের পরে নিন। শারীরিক অবস্থা দুর্বল থাকতে পারে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে। গোপন বিষয় নিয়ে সতর্ক থাকুন।
মীন রাশি: মানসিক অস্থিরতা বাড়তে পারে। নিজের ভুল স্বীকার করলে পরিস্থিতি সামলানো সহজ হবে। খেলাধুলার সঙ্গে যুক্তদের জন্য সুযোগ আসতে পারে। হঠাৎ ভ্রমণের সম্ভাবনা।







