১৫ ফেব্রুয়ারির দিনটি মেষ থেকে মীন—প্রতিটি রাশির জন্যই নিয়ে আসছে আলাদা বার্তা। কোথাও প্রেমে মিলবে সাফল্যের ইঙ্গিত, কোথাও আবার বিনিয়োগে সতর্ক থাকার পরামর্শ। গ্রহ-নক্ষত্রের অবস্থান বলছে, আজকের দিনটিতে আবেগ ও বাস্তবতার মধ্যে ভারসাম্য রাখাই হতে পারে সাফল্যের চাবিকাঠি। তাই দিনের শুরুতেই নিজের রাশিফল দেখে নিলে অনেক সিদ্ধান্তই নেওয়া যাবে সহজে এবং বুদ্ধিমত্তার সঙ্গে।
মেষ রাশি:
পরিশ্রমের ফল আজ হাতে পেতে পারেন। প্রেমিকার সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি পাবেন। তবে স্বাস্থ্য ও পারিবারিক বিষয়ে কিছুটা দুশ্চিন্তা থাকতে পারে।


বৃষ রাশি:
দিনের শেষে বিশ্রাম নেওয়া জরুরি। কর্মক্ষেত্রে কিছু বাধা আসতে পারে, কিন্তু সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে।
মিথুন রাশি:
দীর্ঘদিনের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। পরিবারে শান্তি বজায় থাকবে। ব্যবসায়ীদের তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নেওয়াই ভালো।
কর্কট রাশি:
প্রেমিক বা প্রেমিকার সান্নিধ্যে দিনটি আনন্দে কাটবে। পরিবারে সুখ-শান্তি থাকবে। অফিসে সহকর্মীদের সঙ্গে সদ্ভাব বজায় রাখুন।


সিংহ রাশি:
অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলাই শ্রেয়। কোনও কাজে স্বীকৃতি মিলতে পারে। পারিবারিক পরিবেশ শান্ত থাকবে।
কন্যা রাশি:
আর্থিক অবস্থা স্থিতিশীল থাকবে। তবে বড় বিনিয়োগ এড়িয়ে চলুন। স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন, মানসিক শান্তি বজায় থাকবে।
তুলা রাশি:
নতুন সুযোগের ইঙ্গিত রয়েছে। পেশাগত ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে। শারীরিক সুস্থতার জন্য যোগ-ব্যায়াম করুন। জীবনসঙ্গীর কাছ থেকে উপহার পেতে পারেন।
বৃশ্চিক রাশি:
তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। মায়ের স্বাস্থ্যের জন্য উদ্বেগ বাড়তে পারে। কর্মক্ষেত্রে দলগতভাবে কাজ করলে সাফল্য মিলবে।
ধনু রাশি:
বিনিয়োগে বড় ঝুঁকি না নেওয়াই ভালো। ভ্রমণের পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। বিবাহিত জীবনে বিশেষ মুহূর্তের সম্ভাবনা।
মকর রাশি:
অতিরিক্ত খরচ এড়িয়ে চলুন। পরিবারের ছোটদের সঙ্গে সময় কাটালে মন ভালো থাকবে। অফিসে দিনটি ভালো কাটবে।
কুম্ভ রাশি:
কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবেশ পাবেন। সহকর্মীদের সহযোগিতা মিলবে। প্রেমিক-প্রেমিকার কাছ থেকে উপহার পাওয়ার সম্ভাবনা।
মীন রাশি:
অফিসের কাজ দ্রুত শেষ করে পরিবারকে সময় দিন। দাম্পত্য জীবনে সুখের মুহূর্ত আসতে পারে। সম্পত্তি রক্ষণাবেক্ষণে নজর দিন।








