নজরবন্দি ব্যুরোঃ দৈনিক করোনা সংক্রমণে ফের পতন, দেশকে স্বস্তি দিয়ে সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৫ শতাংশে দেশ কি তবে ধীরে ধীরে করোনা নামক মারণ ভাইরাসের থেকে মুক্তির পথে? দেশের স্বাস্থ্য মন্ত্রকের দৈনিক রিপোর্ট ইঙ্গিত করছে সেদিকেই। গত মার্চ মাস থেকে দীর্ঘ ১০ মাসের লড়াইয়ে এই প্রথম টানা ১৩ দিন ধরে অ্যাকটিভ কেসের সংখ্যা ৪০ হাজারের নিচে থাকল। যা দৈনিক করোনা আক্রান্তের নিরিখে রেকর্ড।
আরও পড়ুনঃবিকেলে ‘ব্ল্যাক-টি’র পর রাতে গরম স্যুপ, কবে বাড়ি যাব? প্রশ্ন বুদ্ধবাবুর।
সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সুস্থতার হার। গতকালের স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী দেশে এখন সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৫ শতাংশ। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব শীঘ্রই দেশে ব্যাপক হারে টীকাকরনের কথা ঘোষণা করেছেন।তার আগে ক্রমশ নিম্নমুখী করোনা গ্রাফ স্বস্তি দিচ্ছে সাধারন মানুষ থেকে চিকিৎসক স্বাস্থ্যকর্মী সকলকেই। গত এক সপ্তাহ ধরে অ্যাকটিভ কেসের সংখ্যা ঘোরাফেরা করেছে ৩০ হাজারের আশেপাশে।
দৈনিক পরীক্ষার সংখ্যা বাড়ার পরেও অ্যাকটিভ কেসের এই ক্রমহ্রাসমানতা আশা দিচ্ছে সবাইকে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া আজ সকালের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩০ হাজার ২৫৪ জন আক্রান্ত হয়েছেন। এর ফলে ১৩ ডিসেম্বর, রবিবার, সকাল ৮টা পর্যন্ত ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৯৮ লাখ ৫৭ হাজার ২৯ জন। বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়ে ৩৯১ জনের মৃত্যু হয়েছে। অর্থাত্ দেশে করোনায় মৃতের সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ১৯ জন। ভারতে করোনায় মৃত্যুহার ১.৪৫ শতাংশ। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে উঠেছেন ৩৩ হাজার ১৩৬ জন।
দৈনিক করোনা সংক্রমণে ফের পতন, দেশকে স্বস্তি দিয়ে সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৫ শতাংশে ভারতে মোট সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা ৯৩ লাখ ৫৭ হাজার ৪৬৪ জন। এই মুহূর্তে দেশে সুস্থতার হার ৯৪.৯৩ শতাংশ। অর্থাত্ এই মুহূর্তে দেশে কোভিড অ্যাকটিভ রোগীর সংখ্যা ৩ লাখ ৫৬ হাজার ৫৪৬ জন। মোট আক্রান্তের ৩.৬২ শতাংশ রোগী এই মুহূর্তে অ্যাকটিভ রয়েছেন। অর্থাৎ ধীরে ধীরে কমছে করোনার মারণ কামড়। তবে সম্পূর্ণ মুক্তি পেতে যে আরও বেশ কিছুটা সময় লাগবে সে ব্যাপারে নিশ্চিত চিকিৎসামহল।



