DA Protest: মহামিছিলের অনুমতি মিলল না, হাইকোর্টে যাচ্ছেন ডিএ আন্দোলনকারীরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মিলল না ডিএ আন্দোলনকারীদের মহামিছিলের অনুমতি! আগামীকাল ধর্মতলা থেকে নবান্নের দিকে মহামিছিলের আয়োজন করে ছিলেন ডিএ আন্দোলনকারীরা। কিন্তু আজ পুলিশের পক্ষ থেকে সেই মিছিল করার জন্য অনুমতি দিল না কলকাতা পুলিশ। অবশেষে পুলিশের অনুমতি না মেলায় আদালতের দারস্থ হলেন ডিএ আন্দোলনকারীরা। যদিও ডিএ আন্দোলনকারীদের মিছিলের বিরুদ্ধে পাল্টা মামলাও দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে!

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর দফতরের কর্মী সেজে ধর্ষণ! লক্ষ লক্ষ টাকা লোপাটের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

WhatsApp Image 2023 05 01 at 1.38.19 PM 1

প্রসঙ্গত, এখনও মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মীদের একাংশ। আর সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে চলছে সেই আন্দোলন। এই আন্দোলনের জেরে চলতি সপ্তাহের মঙ্গলবার আন্দোলনকারীরা ডিএ-র দাবিতে ধর্মতলা থেকে নবান্ন পর্যন্ত মিছিল করার জন্য কলকাতা পুলিশের কাছে অনুমতি চেয়েছিলেন। কিন্তু আজ সোমবার পুলিশ সেই অনুমতি খারিজ করে দেয়।

WhatsApp Image 2023 05 01 at 1.38.19 PM

জানা গিয়েছে, পুলিশের অনুমতি না মেলায় অবশেষে কলকাতা হাইকোর্টের দারস্থ হয়েছেন ডিএ আন্দোলনকারীরা। আজ সোমবার মিছিলের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন তাঁরা। সেই মামলা দায়েরের অনুমতি দিল আদালত। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা মামলা করার অনুমতি দিয়েছেন। মঙ্গলবার সেই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।

মহামিছিলের অনুমতি মিলল না, মিছিলের বিরুদ্ধে পাল্টা মামলাও দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে

WhatsApp Image 2023 05 01 at 1.38.19 PM 2
মহামিছিলের অনুমতি মিলল না, মিছিলের বিরুদ্ধে পাল্টা মামলাও দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে

অন্যদিকে, এই মিছিলের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এ নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। এই পাল্টা মামলায় মিছিলের বিরোধিতা করে বলা হয়েছে, এই মহামিছিলের ফলে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়বে! যার জেরে সাধারণ মানুষ বিভিন্ন রকমের অসুবিধার মুখে পরতে পারেন। এই রকম একাধিক অভিযোগ তুলে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন