মুখ্যমন্ত্রীর দফতরের কর্মী সেজে ধর্ষণ! লক্ষ লক্ষ টাকা লোপাটের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মুখ্যমন্ত্রীর দফতরের কর্মী সেজে এক মডেলকে ধর্ষণের অভিযোগ উঠল! আর পুলিশের কাছে এই ঘটনা পৌঁছাতেই বেরিয়ে এল আসল সত্যি! পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত ওই ব্যক্তির নাম অশ্বিন প্যাটেল, সে গান্ধী নগরের বাসিন্দা। ওই অভিযোগকারী মহিলা পেশায় মডেল। ঘটনাটি ঘটেছে গুজরাটে। ইতিমধ্যেই অভিযুক্তকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সেই সঙ্গে ঘটনার সঙ্গে কারা কারা জড়িত তাও খতিয়ে দেখা হবে।

আরও পড়ুন: Cow Smuggling: কীভাবে কালো টাকা সাদা হত? গরুপাচারকাণ্ডে ফের তলব চালকল ব্যবসায়ীকে

WhatsApp Image 2023 05 01 at 1.04.06 PM 1

পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত জিজ্ঞাসাবাদে প্রথমে জানায় সে, গুজরাটের ইন্টারন্যাশনাল ফিন্যান্স টেক সিটির প্রেসিডেন্টও। ওই মহিলার অভিযোগ, গিফট সিটির ব্র্যাণ্ড আম্বাসাডার করিয়ে দেওয়ার নাম করে দিনের পর দিন ধর্ষণ করা করেছে। শুধু তাই নয়, অভিযুক্ত ওই ব্যক্তি মহিলার অ্যাকাউন্ট থেকে ৩৫ লক্ষ টাকারও বেশি নিজের অ্যাকাউন্টে নিয়ে নেয়। পাশাপাশি ওই মডেলকে বিয়ের প্রস্তাবও দেন।

WhatsApp Image 2023 05 01 at 1.04.06 PM

ইতিমধ্যেই ভাদোদরা পুলিশ শনিবার দুটি আলাদা এফআইআর দায়ের করেছে। প্রথমটি মিথ্যা সরকারি আধিকারিক হিসাবে পরিচয় দিয়ে মহিলার সঙ্গে প্রতারণার ঘটনায় একটি মামলা রুজু করেছে পুলিশ। অন্যদিকে, ধর্ষণের অভিযোগে ওই ব্যক্তির বিরুদ্ধে মহিলা অপর একটি এফআইআর দায়ের করেছেন। মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।

মুখ্যমন্ত্রীর দফতরের কর্মী সেজে ধর্ষণ, দিনের পর দিন ধর্ষণ করা হয়েছে

WhatsApp Image 2023 05 01 at 1.04.06 PM 2
মুখ্যমন্ত্রীর দফতরের কর্মী সেজে ধর্ষণ, দিনের পর দিন ধর্ষণ করা হয়েছে

এই ঘটনায় এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে জালিয়াতি, ধর্ষণ, সরকারি আধিকারিক হিসাবে ভেক ধরার অভিযোগে ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় ফৌজদারী অপরাধের মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত