নজরবন্দি ব্যুরো: গরুপাচার পাচার মামলায় তৎপর সিবিআই! এই মামলায় বর্তমানে তিহাড় জেলে রয়েছেন তৃণমূল নেতা তথা বীরভূমের কেষ্ট অনুব্রত মণ্ডল। পাশাপাশি ওই জেলেই রয়েছেন কেষ্টর মেয়ে, সুকন্যা মণ্ডল ও কেষ্টর দেহরক্ষী এনামুল হক! সম্প্রতি সিবিআই আধিকারিকরা জানিয়েছিলেন, এই গরুপাচার মামলায় সব মিলিয়ে প্রায় ১০০০ কোটি টাকার দুর্নীতি করা হয়েছে। আর এই তথ্য সামনে আসতেই শোরগোল ছড়িয়েছে রাজনৈতিক মহলে!
আরও পড়ুন: মাসের শুরুতেই স্বস্তি মধ্যবিত্তের! একধাক্কায় প্রায় ২০০ টাকা কমল সিলিন্ডারের দাম



কিন্তু এত কোটি কোটি টাকা কোথা থেকে আসল? কে কে এই টাকার ভাগীদার রয়েছে? কিংবা এই কালো টাকা নিয়ে কীভাবে সাদা হল? এই একাধিক প্রশ্নের উত্তর খুঁজতে ফের গরুপাচারকাণ্ডে চালকল ব্যবসায়ীকে তলব করল সিবিআই। জানা যাচ্ছে, বীরভূমের সাঁইথিয়ার ওই চালকল ব্যবসায়ী রবিন টিব্রেওয়ালকে ডেকে পাঠিয়েছে সিবিআই। আজ সোমবার তাঁকে নিজাম প্যালেসে হাজিরার দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থা। এই নিয়ে দ্বিতীয়বার রবিন টিব্রেওয়ালকে তলব করল সিবিআই।



সিবিআই আধিকারিকদের অভিযোগ, ওই চালকল ব্যবসায়ীর সঙ্গে এনামুল হকের সংস্থার আর্থিক লেনদেন রয়েছে। শুধু তাই নয়, এনামুল হকের সংস্থা থেকে প্রচুর টাকা এই চালকল ব্যবসায়ীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে। এই সমস্ত তথ্য সংক্রান্ত জিজ্ঞাসাবাদের জন্য এ দিন ফের তাঁকে ডেকে পাঠিয়েছে সিবিআই।
কীভাবে কালো টাকা সাদা হত, গরুপাচার পাচার মামলায় তৎপর সিবিআই

সিবিআইয়ের অনুমান, হক ইন্ডাস্ট্রির সহযোগিতায় বাংলাদেশেও চাল পাঠিয়েছিলেন ব্যবসায়ী রবিন টিব্রেওয়াল। তাছাড়াও হক ইন্ডাস্ট্রির থেকে ওই ব্যবসায়ীর কাছে যে সব টাকা যেত, তা কোনও না কোনও ভাবে জড়িত রয়েছে গরুপাচারের সঙ্গে। কিন্তু কি ভাবে রবিনের সঙ্গে এনামুল হকের পরিচয়? এত টাকা কীভাবে চালকল ব্যবসায়ীর অ্যাকাউন্টে এল? এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে এদিন তাঁকে প্রয়োজনীয় নথি নিয়ে আসতে বলা হয়েছে নিজাম প্যালেসে, এমনটাই সূত্রের খবর।








