মাসের শুরুতেই স্বস্তি মধ্যবিত্তের! একধাক্কায় প্রায় ২০০ টাকা কমল সিলিন্ডারের দাম

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: এলপিজি গ্রাহকদের জন্য সুখবর! মাসের শুরুতেই ফিরল স্বস্তি। মে মাসের গোড়াতেই সংশোধন করা হল গ্যাসের দামে। আর যার ফলে রীতিমত শান্তি ফিরে পেলেন মধ্যবিত্তরা। জানা যাচ্ছে, একধাক্কায় প্রায় ২০০ টাকা দাম কমল সিলিন্ডারের।

আরও পড়ুন: Weather Update: মেঘলা আকাশ, আজও একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা

WhatsApp Image 2023 05 01 at 11.00.56 AM 2

প্রসঙ্গত, মে মাসের ১ তারিখ থেকে সাধারণ মানুষদের জন্য অনেক কিছুই পরিবর্তন করা হচ্ছে। আর এই পরিবর্তনে রয়েছে গ্যাসের দামও। অর্থাৎ এই দিন থেকেই গ্রাহকদের স্বস্তি গিয়ে সিলিন্ডারের দাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। সংস্থা গুলো একধাক্কায় ১৭১.৫০ টাকা কমিয়েছে সিলিন্ডারের দাম। পাশাপাশি বাণিজ্যিক সিলিন্ডারের ক্ষেত্রে দাম কমানো হচ্ছে অনেকটাই।

WhatsApp Image 2023 05 01 at 11.00.56 AM 1

সূত্রের খবর, সোমবার, মে মাসের শুরুতে দেশের তেল বিপণন সংস্থাগুলির দেওয়া তথ্য অনুসারে, আজ, ১ মে মধ্যরাত থেকে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের মূল্য ১৭১ টাকা কমে হয়েছে ১৯৬০.৫০ টাকা। এর আগে গত মার্চে তেল বিপণন সংস্থাগুলি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৩৫০ টাকা বাড়িয়েছিল। যা এপ্রিলের শুরুতে কলকাতায় কমানো হয় ৮৯.৫০ টাকা। তা এবার আরও কমল ১৭১.৫০ টাকা।

মাসের শুরুতেই স্বস্তি মধ্যবিত্তের, গ্রাহকদের জন্য সুখবর

WhatsApp Image 2023 05 01 at 11.00.56 AM
মাসের শুরুতেই স্বস্তি মধ্যবিত্তের, গ্রাহকদের জন্য সুখবর

যদিও এবারে বাণিজ্যিক সিলিন্ডারের মূল্য কমানো হলেও গার্হস্থ্য সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন আসেনি। ১৪.২ কেজির সিলিন্ডারের মূল্য কলকাতায় ১১২৯ টাকা রাখা হয়েছে। মুম্বইতে ১১০২.৫০ টাকা, চেন্নাইতে ১১১৮.৫০ টাকা। যেহেতু দেশের রাষ্ট্রায়ত্ত তেল বিপণনকারী সংস্থাগুলিই কোনও মাসের শুরুতে এলপিজির দাম নিয়ে সিদ্ধান্ত নিয়ে থাকে। সেই কারণে এই মাসের শুরুতেও দাম কমানোর সিদ্ধান্ত নিল সংস্থা গুলি!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত