নজরবন্দি ব্যুরোঃ ফের পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারিদের ডিএ মামলা। মঙ্গলবার সেই মামলার শুনানির কথা ছিল। কিন্তু বিচারপতিরা ব্যস্ত থাকার কারণে মামলার পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। আগামী ২৪ তারিখ মামলার শুনানি।
আরও পড়ুনঃ Abhishek Banerjee: বাঁকুড়া সফরে অভিষেক, পঞ্চায়েতের আগে জঙ্গলমহলে জোর দিচ্ছে তৃণমূল
কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে দীর্ঘ সময় ধরে আইনি লড়াই জারি রেখেছেন সরকারি কর্মচারি। কলকাতা হাইকোর্টের পর মামলা এখনও সুপ্রিম কোর্টে বিচারাধীন। মঙ্গলবারবিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি এম সঞ্জয় কুমারের বেঞ্চে সোমবার ডিএ মামলার শুনানি ছিল। অল্প সময়ের জন্য তা হয়ও। তবে মূল মামলা নিয়ে কোনও সওয়াল জবাব হয়নি। এদিন বিচারপতিরা জানান, যেহেতু এটি বড় মামলা এবং শুনানিতে অনেকটা সময় লাগবে তাই আজ তা করা সম্ভব নয়। আদালতের তরফে জানানো হয়েছে, আজ মামলার সুচিতে একাধিক মামলা থাকার কারণে শুনানি সম্ভব নয়।

এদিন আদালতের তরফে ২৪ তারিখ শুনানির জন্য ধার্য করা হয়। রাজ্য কর্মচারিদের বক্তব্য ছিল, তার আগে মামলার শুনানি হোক। রাজ্য সরকারের পক্ষ থেকে অভিষেক মনু সিঙ্ঘভি বলেন, শুনানি হলে একই দিনে করা হোক। সেদিন রাজ্যের তরফে তিনিও তাঁর বক্তব্য জানাবেন। শেষ অবধি ২৪ তারিখ দিন ধার্য করা হয়।
পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি, তার আগে বৈঠকে মিলবে সুরাহা

অন্যদিকে, মঙ্গলবার শহিদ মিনারের পাশাপাশি যন্তর মন্তরে ধর্না দিতে শুরু করেন সরকারি কর্মচারিরা। যদিও হাইকোর্টের তরফে জানানো হয়েছে, রাজ্য সরকার সরকারি কর্মচারিদের সঙ্গে বসে কথা বলে নিক। এজন্য ১৭ তারিখ অবধি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এখন নুতুন করে সুপ্রিম কোর্টে মামলা পিছিয়ে যাওয়ায় জটিলতা দেখা দিয়েছে।



