Abhishek Banerjee: বাঁকুড়া সফরে অভিষেক, পঞ্চায়েতের আগে জঙ্গলমহলে জোর দিচ্ছে তৃণমূল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পঞ্চায়েত নির্বাচনের আগে নড়বড়ে বুথ সংগঠনকে মজবুত করতে চান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের দিকে যেমন বিশেষ নজর রয়েছে নেতৃত্বের। তেমনই জঙ্গলমহলের দিকে নজর দিচ্ছে শাসক দল। তাই দলীয় নেতাদের সঙ্গে সাংগঠনিক বিষয়ে বৈঠকে করার পরেই জঙ্গলমহল সফরের কথা ঘোষণা করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামীকাল বাঁকুড়া সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই জঙ্গলমহলের যাত্রা শুরু করতে চান তিনি।

আরও পড়ুনঃ Mamata Banerjee: বড় ধাক্কা জোড়াফুল শিবিরে, জাতীয় দলের মর্যাদা হারাল তৃণমূল। কিন্তু কেন জানেন?

গত পঞ্চায়েত নির্বাচনে জঙ্গলমহল জুড়ে ভালো ফলাফল করেছিল তৃণমূল। কিন্তু বছর ঘুরতেই লোকসভা নির্বাচনে বদলে যায় ছবি। জঙ্গলমহল চলে যায় পদ্মের দখলে। বিধানসভা নির্বাচনে একাধিক আসন জয়লাভ করতে তৃণমূল সক্ষম হলেও পদ্মের দাপট ছিল ভালোই। তাই এবারের নির্বাচনের আগে হাওয়া বদলে মরিয়া ঘাসফুল শিবির।

338215719 3454781171461906 2491044150910696320 n
বাঁকুড়া সফরে  অভিষেক, পঞ্চায়েতের আগে জঙ্গলমহলে জোর

আগামী পঞ্চায়েত নির্বাচন এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে এখন থেকেই ঘুটি সাজাতে শুরু করেছে শাসক দল তৃণমূল।গতকাল দলের নেতাদের নিয়ে বৈঠক করে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই দলের কর্মীদের উদ্দেশ্যে বার্তা পৌঁছে দেন তিনি। ব্যক্তিস্বার্থের জন্য নয়, মানুষের স্বার্থের জন্য কাজ করতে হবে। সাফ বুঝিয়ে দেন অভিষেক।

তিনি আরও বলেন, কে কী কাজ করছে তার পূঙ্খানুপুঙ্খ রিপোর্ট যে দল পাচ্ছে তা বুঝিয়ে দেওয়া হয়েছে। শুধু নিজের দলীয় কার্যালয়ে বসে থাকা আর সব কাজ হয়ে গিয়েছে, এটা বলা যাবে না। প্রতিটি স্থানে নিজেদের যেতে হবে। বুথ ভিত্তিক অসুবিধা কোথায় কোথায় হচ্ছে তা জানতে হবে। কাজ করে যেতে হবে।

বাঁকুড়া সফরে অভিষেক, পঞ্চায়েতের আগে জঙ্গলমহলে জোর 

334954745 1334360307487132 3502536800548892526 n
বাঁকুড়া সফরে অভিষেক, পঞ্চায়েতের আগে জঙ্গলমহলে জোর

তৃণমূল শীর্ষ নেতৃত্বের বক্তব্য, জঙ্গলমহলে ভালো কাজ হলেও সেখানে ভোট আদায় করতে ব্যর্থ হচ্ছে রাজ্যের শাসক দল। তাই গাফিলতি খুঁজে বের করে এখন থেকেই তা পুনরায় উদ্ধারের কাজে নামতে চান। এমত অবস্থায় নিজে গিয়ে হাল হকিকত দেখতে চান অভিষেক।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন