Cyclone Mandous: শীতের মুখে ফের দুর্যোগের সংকেত, ধেয়ে আসছে ঘূর্ণিঝড়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফের দুর্যোগের সংকেত। ফের ঝড়ের মুখে বঙ্গোপসাগরের পূর্ব উপকূলবর্তী রাজ্যগুলি। আবার নিন্মচাপের ভ্রুকুটি। বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। বুধবারের মধ্যে এই নিম্নচাপ গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে বলে জানায় আবহাওয়া দফতর।

আরও পড়ুনঃ এটিএমেই স্বর্ণ ভাণ্ডার, কার্ড পাঞ্চ করলেই মিলবে সোনা

আবহাওয়াবিদদের মতে, তামিলনাড়ু ও পদুচেরি উপকূলে এটি শুক্রবার সকালে আছড়ে পড়তে পারে। এর প্রভাব পড়বে অন্ধ্রপ্রদেশ উপকূলে। স্থলভাগে প্রবেশ করার সময় এর গতিবেগ প্রতি ঘন্টায় সর্বোচ্চ ৯০ কিলোমিটার হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।

শীতের মুখে ফের দুর্যোগের সংকেত, ধেয়ে আসছে ঘূর্ণিঝড়
শীতের মুখে ফের দুর্যোগের সংকেত, ধেয়ে আসছে ঘূর্ণিঝড়

এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ৭ ডিসেম্বর মাঝরাত থেকে তামিলনাড়ু, পুদুচেরিতে ভারী বৃষ্টিপাত শুরু হবে। ৮ ও ৯ ডিসেম্বর অতি ভারী বৃষ্টি হতে পারে বলে মনে করছে হাওয়া দফতর। তবে ঘূর্ণিঝড়ের নাম ‘ম্যান্ডোস’। আরব আমির শাহী দিয়েছে এই নাম।  বুধবার মধ্যরাত থেকে, বৃষ্টি শুরু হবে। বৃহস্পতিবার বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে।

শীতের মুখে ফের দুর্যোগের সংকেত, উপকূলের এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা

cyclone 2এছাড়াও, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। আবহাওয়া দফতরের তরফে সোমবারও অতি ভারী বৃষ্টি এবং মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়াও, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। আবহাওয়া দফতরের তরফে সোমবারও অতি ভারী বৃষ্টি এবং মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ইতিমধ্যেই  মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত