সন্দেশখালি গিয়ে গ্রামের মহিলাদের সঙ্গে দেখা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose)। শুনলেন সমস্ত অভিযোগ। কথা দিলেন, তাঁর ক্ষমতার এত্তিয়ারের মধ্যে থেকে যতটা করা সম্ভব তা তিনি করবেন। এদিন রাজ্যপালের কাছে করজোড়ে সাহায্য পার্থনা করেন দ্বীপাঞ্চলের মহিলারা। কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন বোস।
আরও পড়ুন: কেন চাকরি দিতে পারছে না রাজ্য সরকার? আরামবাগ থেকে স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী


বিগত চার পাঁচ দিন ধরে উত্তাল সন্দেশখালি (Sandeshkhali)। তিন তৃণমূল নেতা শাহজাহান শেখ, উত্তম সর্দার ও শিবু হাজরার বিরুদ্ধে গ্রামবাসীদের অভিযোগের তালিকাটা নেহাত কম নয়। রাজ্যপালকে (CV Anand Bose) সামনে পেয়ে তৃণমূল নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন গ্রামের মহিলারা। তাঁরা বলেন, “এখন আপনি আছেন তাই অভিযোগ জানাতে পারছি। আপনারা চলে গেলে আবার আমাদের ওপর অত্যাচার হবে।”

মহিলাদের কথা শুনে রাজ্যপাল (CV Anand Bose) আশ্বস্ত করেন, “আমি আমার ক্ষমতা অনুযায়ী চেষ্টা করব। আপনারা চিন্তা করবেন না। এই ঘটনায় যারা জড়িত তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।” যদিও মহিলারা তৃণমূল নেতাদের ফাঁসির দাবি করেছেন। জরুরিকালীন পরিস্থিতিতে কেরল সফর কাটছাঁট করে এদিন সন্দেশখালিতে পৌঁছন রাজ্যপাল।



করজোড়ে রাজ্যপালের কাছে সাহায্য প্রার্থনা সন্দেশখালির মহিলাদের, এবার কী করবেন বোস?
গত চার দিন ধরে উত্তপ্ত সন্দেশখালি (Sandeshkhali)। তৃণমূলের তিন নেতা শেখ শাহজাহান, উত্তম সর্দার ও শিবু হাজরার গ্রেফতারির দাবিতে পথে নেমেছেন দ্বীপাঞ্চলের মহিলারা। ঘেরাও করেছেন থানা। এই মুহূর্তে সন্দেশখালিতে জারি ১৪৪ ধারা। বন্ধ করা হয়েছে ইন্টারনেট। সন্দেশখালি (Sandeshkhali) ইস্যুতে বিভিন্ন থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। এরই মধ্যে সিপিআইএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ। আবার তৃণমূল উত্তম সর্দারকে ৬ বছরের জন্য সাসপেন্ড করার পর তাঁকেও আটক করেছে পুলিশ।

অন্যদিকে, শেখ শাহজাহানের বিরুদ্ধে পার্টি অফিসের মধ্যে ধর্ষণের অভিযোগ উঠেছে। সেই পরিপ্রেক্ষিতে রাজ্যের ডিজিপি রাজীব কুমারের কাছে রিপোর্ট চেয়েছে জাতীয় মহিলা কমিশন। আগামী ৪৮ ঘন্টার মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে। তবে, উত্তম সর্দার গ্রেফতার হলেও এখনও অধরা শেখ শাহজাহান না শিবু হাজরা।







