নজরবন্দি ব্যুরো: CU এর পরীক্ষার নিয়ম বদল আবারো, কলকাতা বিশ্ববিদ্যালয় ইউজিসি তরফ থেকে চিঠি পাওয়ার পর এই সিদ্ধান্ত নিল স্নাতক ও স্নাতকোত্তর এর তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের পরীক্ষার প্রশ্নপত্র পাঠানোর পর থেকে উত্তর পত্র জমা দেওয়া পর্যন্ত সময় দেওয়া হবে না ২৪ ঘণ্টা।প্রশ্নপত্র পাওয়ার সর্বোচ্চ সময় তিন ঘন্টার মধ্যেই উত্তরপত্র স্ক্যান করে অনলাইনের মাধ্যমে কলেজের অধ্যাপক ও অধ্যাপিকা দের কাছে পাঠিয়ে দিতে হবে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিভিন্ন বিভাগের বোর্ড অফ স্টাডিস এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানের সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুনঃ নিয়োগের দাবিতে বিকাশ ভবন অভিযান। মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও কর্মসূচী!


প্রসঙ্গত,সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আগস্টের শেষ সপ্তাহে স্নাতক ও স্নাতকোত্তর এর অনলাইনে ওপেন বুক পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে। সেক্ষেত্রে পরীক্ষার প্রশ্নপত্র পাঠানোর পর থেকে উত্তর পত্র জমা দেওয়ার সময় সীমা ছিল ২৪ ঘণ্টা।
কিন্তু, ইউজিসি ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন জানান তাদের গাইডলাইন অনুসারে , যদি বাড়িতে বসে ওপেন বুক পদ্ধতিতে পরীক্ষা হয় এবং সে ক্ষেত্রে কোনো ছাত্র-ছাত্রী কে যদি ২৪ ঘন্টা সময় নেওয়া হয় তাহলে একে পরীক্ষা বলা যায়না। একে বলা হবে Self- assessment।
ইউজিসি তরফ থেকে জানানো হয়,২-৩ ঘণ্টা সময় দেওয়া যেতে পারে প্রশ্ন পত্র পাঠানো থেকে উত্তর পত্র জমা দেওয়া পর্যন্ত। টাইম সময়সীমা মাথায় রেখে প্রশ্নের সংখ্যা কমানো হবে বলে জানিয়েছেন পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রশ্নের অনেক অপশন দেওয়া হবে যাতে পরীক্ষার্থীরা তাড়াতাড়ি উত্তর দিয়ে স্ক্যান করে উত্তরপত্র পাঠিয়ে দিতে পারে।


CU এর পরীক্ষার নিয়ম বদল আবারো, ইতিমধ্যেই,রাজ্যে উচ্চশিক্ষা দপ্তর অনুমতি পেয়েছেন অক্টোবর মাসের পরীক্ষা নেওয়ার। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা তৃণমূল কংগ্রেসের অধ্যাপক সংগঠন ওয়েবকুপা র মুখপাত্র সুজয় ঘোষ বলেন, ” ইউজিসি – র তরফ থেকে এই রকম নির্দেশ আসার পরেই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত নিয়মে আবার বদল হয়েছে। কিন্তু এই নয়া নিয়মে দান অঞ্চলের ছাত্রছাত্রীরা কতটা পারবেন কোন সময় সীমার মধ্যে উত্তরপত্র অনলাইনে স্ক্যান করে জমা দিতে তা নিয়ে সংশয় থাকবেই”। তিনি আরও বলেন, “বিভিন্ন জায়গায় এখনও পর্যন্ত ইন্টারনেট সংযোগ দুর্বল রয়েছে। তাই এটাও একটা চিন্তার বিষয় আমাদের কাছে।”







