IPL23: ম্যাচ শুরুর কিছু ঘণ্টা আগে বড় ধাক্কা CSK এর, চোটের কারণে ছিটকে গেলেন মুকেশ

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আইপিএলের উদ্বোধনী ম্যাচে শুরু হতে আর কিছু ঘণ্টা বাকি আর সেই ম্যাচে নামার আগে বড় ধাক্কা চেন্নাই সুপার কিংস শিবিরে। গোটা টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন মুকেশ চৌধুরী। আইপিএলে পাওয়া যাবে না তাঁকে। বাঁ হাতি পেসারের পিঠে চোট ছিল।

আরও পড়ুনঃ আজ ধোনি-হার্দিক দ্বৈরথ দিয়ে কোটিপতি লিগের বোধন

10

বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে ছিলেন। এনসিএতে যাওয়ার আগে চেন্নাইয়ের শিবিরে যোগ দিয়েছিলেন মুকেশ। ভাবা হয়েছিল, হয়তো টুর্নামেন্টের শুরুর দিকে পাওয়া যাবে না তাঁকে। কিন্তু পুরো আইপিএল থেকে ছিটকে গেলেন মুকেশ। গত মরসুমে হলুদ জার্সি গায়ে অনবদ্য পারফর্ম্যান্স দেখা গিয়েছিল মুকেশের। দল ব্যর্থ হলেও হিট ছিলেন মুকেশ।

8 25

তাই মুকেশকে না পাওয়া ধোনির আর্মির জন্য বড় ধাক্কা। বাঁ হাতি বোলার মুকেশ চৌধুরীকে আইপিএলের মেগা নিলামে ২০ লাখ টাকার বিনিময়ে দলে নিয়েছিল সিএসকে। আইপিএলের ১৫তম মরসুমে সিএসকের হয়ে দারুণ পারফর্ম করেন মুকেশ। ১৩টি ম্যাচে ১৬টি উইকেট নেন তিনি।

ম্যাচ শুরুর কিছু ঘণ্টা আগে বড় ধাক্কা CSK এর, চোটের কারণে ছিটকে গেলেন তারকা বোলার

9 22

মুকেশ ধারাবাহিক পারফর্ম করলেও ১৫তম আইপিএল সিএসকের জন্য মোটেও সুখের ছিল না। দল প্লে অফে পৌঁছতেই পারেনি। গতবছর বিজয় হাজারে ট্রফিতে চোট পেয়েছিলেন মুকেশ। ফাইনালের ম্যাচের পর আর প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে পারেননি। চোট তাঁকে আইপিএল থেকেও ছিটকে দিল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর