নজরবন্দি ব্যুরোঃ বিচারব্যবস্থা নিয়ে করা তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। গতকালই এবিষয়ে মুখ্যসচিবকে এবিষয়ে পদক্ষেপ নিতে বলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এবার রাজ্যপাল জানিয়ে দিলেন ৬ জুনের মধ্যে অভিষেকের বিরুদ্ধে পদক্ষেপ নিন মুখ্যসচিব। সোমবার ট্যুইট করে এমনটাই জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়।
আরও পড়ুনঃ Subhas Sarkar: কাশ্মীর ফাইলসের মতো তৈরি হবে পশ্চিমবঙ্গ ফাইলস, বক্তব্য মন্ত্রী সুভাষের


তিনি ট্যুইট করে জানিয়েছেন, ডায়মণ্ড হারবারের সাংসদ বিচারবিভাগের বিরুদ্ধে মন্তব্য করেছেন। এর মধ্যে রয়েছে কুখ্যাত এসএসসি কেলেঙ্কারি। যাকে কোনভাবেই উপেক্ষা করা যায় না। সত্যি কথায় দশ হাজার বার ব্যবস্থা নিতে বলব। বলেছিলেন অভিষেক। আপনি যেই-ই হোন আইন সবার থেকে বড়। এই সাংবিধানিক ধারনার সঙ্গে ওর মনোভাব খাপ খায় না। এমনটাই ট্যুইটে মন্তব্য করেন জগদীপ ধনকড়।
Chief Secretary is to initiate all expected action & update by June 06, 2022 regards public targeting of judiciary by Diamond Harbour MP (over judiciary entrusting investigation to CBI in cases, including the infamous SSC scam), that can neither be overlooked nor countenanced. pic.twitter.com/k12Hl67uqz
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 30, 2022
উল্লেখ্য, শনিবার হলদিয়ার একটি জনসভা থেকে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিচারব্যবস্থার বিরুদ্ধে সরব হন। তিনি বলেন, আমার বলতে লজ্জা লাগে। কিন্তু বিচারব্যবস্থায় এক শতাংশ এমন আছেন, তল্পি বাহকের কাজ করছেন। কিছু হলেই সিবিআই দিয়ে দিচ্ছেন। আপনার যদি মনে হয়, এই সত্যি কথা বলার জন্য ব্যবস্থা নেবেন, ক্যামেরার সামনে দু’হাজার বার এই কথা বলব। অভিষেক আরও বলেন, খুনের মামলার তদন্ত আটকে দিচ্ছে। শুনেছেন কোনও দিন! আদালত চাইলে নিরাপত্তা দিতে পারে। আদালতের অধিকার আছে। কিন্তু খুনের মামলার তদন্ত স্থগিত করে দিতে পারেন না আপনি। অভিষেকের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তুমুল চর্চা শুরু হয়।

রবিবার সকালে শিলিগুড়িতে নেমে অভিষেকেরর বিরুদ্ধে তোপ দাগেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনি বলেন, প্রকাশ্য জনসভা থেকে এক জন সাংসদ এক জন বিচারপতিকে আক্রমণ করেছেন। এসএসসি দুর্নীতি মামলায় যে বিচারপতি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন তাঁকে আক্রমণ করা হয়েছে। সাংসদের এ হেন মন্তব্য নিন্দনীয়। আমি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। সাংসদ হিসেবে নিজের সীমা অতিক্রম করেছেন উনি। পাশপাশি রাজ্যের মুখ্যসচিব এইচ কে দ্বিবেদীকে পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন রাজ্যপাল।
৬ জুনের মধ্যে অভিষেকের বিরুদ্ধে পদক্ষেপ নিন মুখ্যসচিব, চান রাজ্যপাল

সোমবার সকালে স্বতঃপ্রণোদিত মামলা দায়েরের অনুমতি চাইলেন আইনজীবী কৌস্তভ বাগচী। এদিনেই দুপুর ২টো নাগাদ হবে শুনানি। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে চলবে মামলার শুনানি পর্ব। এবার রাজ্যপালের ট্যুইটে আরও একধাপ বাড়ল দুই পক্ষের সংঘাত।









