‘পদ্মে ছাপ দিন’ সোনারপুরে ভোটারদের হুমকি দিচ্ছে CRPF! অভিযোগ প্রার্থী লাভলির।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ‘পদ্মে ছাপ দিন’ সোনারপুরে ভোটারদের হুমকি দিচ্ছে CRPF! এই অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী লাভলি মৈত্র। বাংলায় আজ ভোট চতুর্থী। সারাদিন ধরে রাজ্যের ৫ জেলা থেকে ইয়ঠে এসেছে বিক্ষিপ্ত অশহান্তির চিত্র। তার মধ্যে বেশিরভাগ অভিযোগই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। দিনের শুরুতেই উত্তপ্ত হয়েছে শিতলকুচি। কেন্দ্রীয় বাহিনির হাতে নিহত হয়েছেন ৫ জন। ঘটনায় উত্তপ্ত বাংলা তথা গোটা দেশের রাজনীতি। নিজেদের প্রাণ বাঁচাতে গুলি চালিয়েছেন বলে ব্যাখ্যা দিয়েছেন জওয়ানরা। এই পরিস্থিতিতে দিনের শেষভাগে এসে ফের কেন্দ্রীয় বাহিনির নামে উঠলো অভিযোগ।

আরও পড়ুনঃ এখনও সরকার তাঁরই,সিদ্ধান্তও তাঁর! শিতলকুচী কাণ্ডে CID তদন্তের ঘোষণা মমতার

অভিযোগ করেছেন সোনারপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী লাভলি মৈত্র। কেন্দ্রীয় বাহিনীর মন্তব্যে হতবাক প্রার্থী জানিয়েছেন, বুথ পরিদর্শনে গিয়ে তিনি শুনছেন, বাহিনীর জওয়ানরা সাধারণ মানুষকে হুমকি দিচ্ছে, বলা হচ্ছে বুথের সামনে ভিড় করলে চালানো হবে গুলি। এমনকি তিনি এও অভিযোগ করেছেন বিজেপিকে ভোট দিতে বলে ভোটারদের প্রভাবিত করছে কেন্দ্রীয় বাহিনী।

সূত্রের খবর, সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সুভাষ গ্রামের নবতারা হাইস্কুলে রয়েছে ১০টি বুথ, দুপুরের দিকে অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনী বুথের সামনে ভোটাদের বিজেপি-তে ভোট দেওয়ার জন্য প্রভাবিত করছেন খবর পেয়ে বুথে গিয়েছিলেন তৃণমূল প্রার্থী লাভলী মৈত্র। তিনি বুথে ঢুকতে গেলেই কেন্দ্রীয় বাহিনী তাঁকে বাধা দেয় বলে অভিযোগ। এমনকি তাঁর সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলেও অভিযোগ। এমনকি জানানো হয়েছে সামনের একটি দোকানে, যা কিনা বুথ থেকে ২০০ মিটার দূরে, প্রার্থী সেখানে খাওয়াদাওয়া করতে গেলে তাঁকে হটিয়ে দেন বাহিনীর জওয়ানরা।

‘পদ্মে ছাপ দিন’ একাধিক স্থানে এভাবে ভোটারদেরত প্রভাবিত করার খবর পেয়ে বুথ পরিদর্শনে গিয়েছিলেন প্রথম বারের প্রার্থী লাভলি। তাঁর কথায়, CRPF দের ব্যাবহারে এবং হুমকিতে স্তম্ভিত তিনি। জানিয়েছেন বাহিনীর জওয়ানরা সরাসরি হিন্দিতে বলছেন, ‘কমল মে ছাপ দিজিইয়ে।’ সমস্ত কিছু দেখার পর তৃনমূলের প্রার্থীর মন্তব্য ,”বিজেপির এজেন্ট হয়ে এসেছে কেন্দ্রীয় বাহিনী।” যদিও ঘাসফুল শিবিরের এই মন্তব্য নস্যাৎ করে দিয়েছে গেরুয়া শিবির। এই নির্বাচনে লাভলির বিপরীতে বিজেপির প্রার্থীও অভিনেত্রী। সমগ্র ঘটনার প্রেক্ষিতে অঞ্জনা বসু জানিয়েছেন, ‘ওই বুথগুলোতে রিগিং করার চেষ্টা করছিল তৃণমূল। কিন্তু কেন্দ্রীয় বাহিনী রুখে দেওয়ায় এখন মিথ্যে নাটক করছে ওরা।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন