Kalighater Kaku-র নির্মাণ সংস্থায় নিয়োগ দুর্নীতির ১ কোটি ‘কালো’ টাকার হদিশ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। এবার তাঁর নির্মাণ সংস্থায় কোটি টাকার হদিশ পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তদন্তকারীদের অনুমান, নিয়োগ দুর্নীতির সঙ্গে এই হদিশ পাওয়া ১ কোটি টাকার যোগ রয়েছে। কোথা থেকে টাকা এল? কে দিয়েছে? কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকার লেনদেন হয়েছে? এইসব প্রশ্নের উত্তর খুঁজছে ইডি।

আরও পড়ুন: একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা, চলবে তাপপ্রবাহও

ইডি সূত্রে খবর, ২০১৯-২০ সালে কালীঘাটের কাকুর নির্মাণ সংস্থার অ্যাকাউন্টে সরাসরি ১ কোটি টাকারও বেশি অর্থ জমা পড়েছে। মনে করা হচ্ছে, এই বিপুল পরিমাণ টাকা নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত। দুর্নীতির কালো টাকা সাদা করতেই সুজয়কৃষ্ণ ভদ্র নির্মাণ সংস্থায় লাগিয়েছিলেন বলেই অনুমান। অন্যদিকে, নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী প্রিয়াঙ্কার সঙ্গে কালীঘাটের কাকুর যোগসূত্র পেয়েছে ইডি।

Kalighater Kaku-র নির্মাণ সংস্থায় নিয়োগ দুর্নীতির ১ কোটি 'কালো' টাকার হদিশ, তদন্তে ইডি

চন্দননগর সত্যপীড়তলায় বহুতল নির্মাণ সংস্থা ডিআইপি ডেভলপার সংস্থার অংশীদার প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়। তিন বছর আগে ২০২০ সালে ডিআইপি ডেভলপার চন্দননগর জিটি রোডের পাশে প্রায় ছয় কাঠা জমির উপর বহুতল নির্মাণের জন্য চুক্তি করা হয়। এই সংস্থায় প্রায় ৪০ লক্ষ টাকা বিনিয়োগ করেছেন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। সূত্রে খবর, জেরায় সুজয়কৃষ্ণ জানিয়েছিলেন সেখানে একটি ধাবা বানানোর পরিকল্পনা ছিল তাঁর।

Kalighater Kaku-র নির্মাণ সংস্থায় নিয়োগ দুর্নীতির ১ কোটি 'কালো' টাকার হদিশ, তদন্তে ইডি
Kalighater Kaku-র নির্মাণ সংস্থায় নিয়োগ দুর্নীতির ১ কোটি ‘কালো’ টাকার হদিশ, তদন্তে ইডি

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর কালীঘাটের কাকুর গলায় শোনা যায় ধৃত কুন্তল ঘোষের সুর। ইডি অভিযোগ স্বীকার করতে চাপ দিচ্ছে বলে দাবি করেন কালীঘাটের কাকু। ইডির দাবি, দক্ষিণ কলকাতার ব্যবসায়ী সুজয়কৃষ্ণ ভদ্র ও তাঁর পরিচিত এবং সংস্থার নামে অন্তত ৫০ টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সন্ধান পাওয়া গিয়েছে। অ্যাকাউন্টগুলি একাধিক ব্যাঙ্কে রয়েছে। তদন্তকারী আধিকারিকদের দাবি, এই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির মাধ্যমে নিয়োগ দুর্নীতির বিপুল কালো টাকা সাদা করা হয়েছে।

Kalighater Kaku-র নির্মাণ সংস্থায় নিয়োগ দুর্নীতির ১ কোটি ‘কালো’ টাকার হদিশ, তদন্তে ইডি

Kalighater Kaku-র নির্মাণ সংস্থায় নিয়োগ দুর্নীতির ১ কোটি 'কালো' টাকার হদিশ, তদন্তে ইডি
Kalighater Kaku-র নির্মাণ সংস্থায় নিয়োগ দুর্নীতির ১ কোটি ‘কালো’ টাকার হদিশ, তদন্তে ইডি

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত