Mukul Roy: গুরুতর অসুস্থ মুকুল রায়, ভর্তি করা হল হাসপাতালে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ একসময় তিনি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত ছিলেন৷ বর্ষীয়ান সেই তৃণমূল নেতা তথা কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক মুকুল রায় গুরুতর অসুস্থ৷ রবিবার রাতে তাঁকে ভর্তি করা হয়েছে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে৷

আরও পড়ুনঃ ভোটের দিনে সৌজন্য বিনিময় কংগ্রেস-বিজেপির, গোপন আঁতাত বললেন অভিষেক

হাসপাতাল সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই স্নায়ুজনিত রোগে অসুস্থ ছিলেন মুকুল৷ এদিন সন্ধ্যে থেকে পরিস্থিতির অবনতি হয়েছে৷ এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক৷ খবর পেয়ে হাসপাতালে পৌঁছেছেন তৃণমূলের প্রথমসারির নেতারা৷ ঘনিষ্ঠ সূত্রে খবর, পরিকল্পনামাফিকই রায়সাহেবকে হাসপাতালে ভরতি করা হয়েছে।

গুরুতর অসুস্থ মুকুল রায়, ভর্তি করা হল হাসপাতালে

তাঁর মাথায় জল জমেছে বলে সূত্রের দাবি। সেই চিকিৎসার স্বার্থেই হাসপাতালে চিকিৎসাধীন মুকুল রায়। স্থিতিশীল হলেও আপাতত চিকিৎসকদেক পর্যবেক্ষণেই থাকতে হবে তাঁকে। ইতিপূর্বে অসুস্থতার জেরে বিধানসভার পাবলিক অ্য়াকাউন্টস কমিটির চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি।

গুরুতর অসুস্থ মুকুল রায়, ভর্তি করা হল হাসপাতালে

6 21

তৃণমূলের জন্মলগ্ন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের সঙ্গে রয়েছেন মুকুল৷ দলের অন্দরে তিনি পরিচিত ছিলেন ‘সেকেন্ড ইন কমান্ড’ হিসেবে৷ ১৬-র বিধানসভা ভোটের পর দল বদলে বিজেপিতে যোগ দেন মুকুল৷ একুশের ভোটে বিজেপির প্রতীকে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে জয়ী হন৷ যদিও কিছুদিনের মধ্যেই শিবির বদলে তৃণমূলে ফেরেন তিনি৷

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন