নজরবন্দি ব্যুরো: আপনার কি ক্রেডিট বা ডেবিট কার্ড আছে? ক্রমাগত বাড়ছে ব্যাংক জালিয়াতির ঘটনা। এর পরিপ্রেক্ষিতে নতুন পদক্ষেপ নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড সুরক্ষিত করতে। ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহার করতে পারবেন না অনলাইন লেনদেনের ক্ষেত্রে। কোন গ্রাহক যদি ক্রেডিট এবং ডেবিট কার্ড অনলাইন লেনদেনের জন্য ব্যবহার করতে চান তবে তাদের যোগাযোগ করতে হবে ব্যাংকের সাথে।
আরও পড়ুনঃ মণীশ হত্যা কাণ্ডে ২ জন গ্রেপ্তার, CID-র র্যাডারে আরও এক।


এটি কার্যকর করা হচ্ছে অক্টোবর থেকে। এই পরিস্থিতিতে আপনার জানা দরকার নিয়মগুলি এবং অনুসরণ ও করা প্রয়োজন যাতে আপনি এড়াতে পারেন ব্যাংকিংয়ের জালিয়াতি।
এখন ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড গুলি ব্যবহার করা যেতে পারে শুধুমাত্র দেশের লেনদেনের জন্য। কোন গ্রাহক যদি ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড ব্যবহার করতে চান অনলাইন লেনদেনের জন্য তবে তাদের যোগাযোগ করতে হবে ব্যাংকের সাথে।
আসুন জেনে নেওয়া যাক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিয়ম গুলি সম্পর্কে : গ্রাহকদের আলাদা করে আবেদন জানাতে হবে আন্তর্জাতিক, কন্ট্যাক্টসেল অনলাইন লেনদেনের জন্য। অর্থাৎ গ্রাহকরা এই পরিষেবা পাবেন কেবল তাদের দরকার থাকলেই। এই সমস্ত পরিষেবার জন্য গ্রাহকদের আবেদন জানাতে হবে ৩০ সেপ্টেম্বর থেকে।


আপনার কি ক্রেডিট বা ডেবিট কার্ড আছে? আর বি আই এর তরফে জানানো হয়েছে, লেনদেনের পরিষেবা দেবে গ্রাহকদের কেবল দেশের মধ্যে ব্যাংক কার্ড জারি করার সময়। বিদেশি লেনদেনের সুবিধা আর মিলবে না আবেদনপত্র ছাড়া।
যেই গ্রাহকদের কাছে কার্ড রয়েছে তাদের ক্ষেত্রে অপশন দেওয়া হবে যে তারা লেনদেন দেশের মধ্যে না বিদেশে করতে চান। গ্রাহকরা সিলেট করতে পারবেন যে তারা কোনটি ডিএক্টিভ করবেন এবং কোনটি অ্যাক্টিভ রাখবেন। এর পাশাপাশি যেকোনো সময় লেনদেনের লিমিট এটিএম কার্ডে আপনি বদলাতে পারবেন মোবাইল অ্যাপ, ইন্টারনেট ব্যাংকিং, এটিএম মেশিনে গিয়ে।








