নজরবন্দি ব্যুরোঃ ১৫ দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়ছেন জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। দিন দিন তাঁর অবস্থার অবনতি হচ্ছে। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর হৃদ্রোগেও আক্রান্ত হন ঐন্দ্রিলা। আজ বুধবার সকালে পরপর কয়েকবার হার্ট অ্যাটাক করেন অভিনেত্রী। এখন অভিনেত্রীকে রাখা হয়েছে ‘সিপিআর’ সাপোর্টে। কিন্তু অবস্থা চরম সংকটজনক। যে কোন মুহুর্তে খারাপ খবর আসতে পারে বলে জানাচ্ছে সূত্র।
আরও পড়ুনঃ সাদা খাতা জমা দিয়ে নিয়োগ পেয়েছেন ১৫০ জন, চাকরি হারাতে চলেছেন সবাই।


সোমবার সোশ্যাল মিডিয়ায় ঐন্দ্রিলার বিশেষ বন্ধু সব্যসাচী চৌধুরী লিখেছিলেন যে অমানুষিক লড়াই চালাচ্ছে ঐন্দ্রিলা। সবাইকে ওর সুস্থতার জন্য প্রার্থনা করার অনুরোধও করেছিলেন সব্যসাচী। তাঁর এই পোস্ট দেখেই চিন্তিত হয়ে পড়ে ইন্ডাস্ট্রি থেকে শুরু করে অনুরাগীরা সকলেই। পরমব্রত চট্টোপাধ্যায় থেকে শুরু করে সুদীপ্তা চক্রবর্তী, সকলেই প্রার্থনা শুরু করেন ঐন্দ্রিলার জন্য। তাঁকে ব্যক্তিগত ভাবে চেনেন না এমন ব্যক্তিরাও ঐন্দ্রিলার সুস্থ হওয়ার অপেক্ষায় রয়েছেন।

ঐন্দ্রিলা শর্মার আরোগ্য কামনায় গোটা টলিউড। কেউ লেখেন, “এই ছোট্ট মেয়েটি এবং ওর সঙ্গীর জন্য প্রার্থনা করুন। ও শুরু থেকে মেয়েটির পাশে দাঁড়িয়ে রয়েছে। আমি তোমাদের দু’জনকেই ব্যক্তিগত ভাবে চিনি না। কিন্তু ঐন্দ্রিলা তোমার লড়াইকে কুর্নিশ জানাতে চাই।” সবার শুধুই প্রার্থনা। এরই মাঝে অভিনেতা অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়ের একটি পোস্ট উস্কে দিল হাজার প্রশ্ন।



অনিন্দ্য লিখেছেন, “ঐন্দ্রিলা উচ্চবিত্ত পরিবারের মেয়ে জানি। কিন্তু ওর বাবা তো নেতা মন্ত্রী নন যে, এত টাকা থাকবে। ওনারা যদিও এই বিষয়ে কিছু বলেননি। কিন্তু আমাদের যেটুকু সামর্থ্য সেটুকু দিয়েই আর্থিক ভাবে পাশে থাকা উচিত। কারণ প্রত্যেকেরই একটা সময় পর দেওয়ালে পিঠ ঠেকে যায়, সেটাই তো স্বাভাবিক।”
সিপিআর সাপোর্টে ঐন্দ্রিলা, চরম সংকটজনক অভিনেত্রী, প্রমাদ গুনছেন চিকিৎসকরা।

শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও আশঙ্কাজনক অভিনেত্রী। রয়েছেন ভেন্টিলেশনে। স্ট্রোকের পর এ বার হৃদ্রোগেও আক্রান্ত অভিনেত্রী। হাসপাতাল সূত্রে খবর এমনটাই। পর পর হার্ট অ্যাটাক। অবস্থা স্থিতিশীল নয়। দেওয়া হয়েছে ‘সিপিআর’।







