গান স্যালুট থেকে সরকারি ব্যবস্থাপনা কিছুই নেবে না রাজ্য সিপিএম, জানিয়ে দিল আলিমুদ্দিন

Buddhabdeb Bhattacharjee: তাঁকে শেষশ্রদ্ধা জানাতে মানুষের ঢল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আজ শুক্রবার প্রয়াত বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অন্তিমযাত্রা! বৃহস্পতিবার থেকে পিস ওয়ার্ল্ডে শায়িত রয়েছে দেহ। এদিন সকালে তার দেহ সেখান থেকে বার করা হয়। সেখান থেকেই শুরু হবে অন্তিমযাত্রা।আর তাতে অংশ নেবেন জেলার বিভিন্ন অংশ থেকে আসা নেতা-কর্মীরা।

যেমনটা যান গেছে প্রথমেই প্রয়াত বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ নিয়ে যাওয়া হবে রাজ্য বিধানসভায়। এরপর সকাল ১১ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত দেহ সেখানে রাখা হবে। সেখানেই বর্তমান শাসক এবং বিরোধী দলের বিধায়ক এবং অন্যান্যরা ‘কমরেড’ বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত হওয়ার পর ঠিক হয়েছিল রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হবে তাঁকে। কিন্তু সেটা হবে না। দলের সিদ্ধান্ত অনুযায়ী সেটা করা যাচ্ছে না।

কিন্তু গত কাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেওয়া হবে গান স্যালুট। প্রাক্তন মুখ্যমন্ত্রী মারা গেলে তাঁর দেহ সরকারের প্রধান সচিবালয়ে নিয়ে যাওয়ার রীতি আছে। তবে সেখানেও নিয়ে যাওয়া হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি কাজের বাইরে বুদ্ধদেব ভট্টাচার্যের প্রিয় জায়গা ছিল নন্দন। সেখানেও মরদেহ নিয়ে যাওয়া হবে না। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার সকাল ৮ টা বেজে ২০ মিনিটে প্রয়াত হন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। রাতে পিস ওয়ার্ল্ডে শায়িত ছিল দেহ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন