নজরবন্দি ব্যুরোঃ অধুনিক নেতৃত্বে বদলাচ্ছে সিপিআইএম, কথাটা ভুল নয় কারন। এই প্রথমবার সরাসরি জাতীয় পতাকা উত্তোলনের পক্ষে সোজা কেন্দ্রীয় কমিটিতে সওয়াল করলেন সুজন চক্রবর্তীর মত নেতা। বামপক্ষে এই ঘটনা ঐতিহাসিক। তিনদিন ব্যাপী কেন্দ্রীয় কমিটির ভার্চুয়াল বৈঠকে রাজ্য সিপিআইএমের পক্ষ থেকে স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলনের প্রস্তাব দেওয়া হয়। যা পেশ করেন সুজন চক্রবর্তী।
আরও পড়ুনঃ উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে! মমতার ‘উপনির্বাচন’ কেন্দ্রে নতুন স্লোগান তৃণমূলের।
সুজনের সোজাসাপ্টা যুক্তি, জাতীয়তাবাদ বা দেশাত্ববোধ পুঁজি করে দেশের জনমানসে যে ভাবে প্রভাব ফেলেছে বিজেপি, তারই কাউন্টার করবে সিপিআইএম। আলিমুদ্দিন সূত্রে খবর, দেশজুড়ে বাম তথা সিপিআইএম কে দেশবিরোধী ট্যাগ করার চেষ্টা করা হয় বিজেপির তরফে। সিপিআইএমের বিরুদ্ধে এই প্রচার আরও মান্যতা পেয়ে যায় স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা না তোলার কারণে।
এবার থেকে তাই সেই প্রথার বিলোপ ঘটাচ্ছে সিপিআইএম। অধুনিক নেতৃত্বে বদলাচ্ছে সিপিআইএম, সূত্রের খবর, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে সিপিআইএম। রাজ্য ভিত্তিক জোটে যাওয়ার কোথাও আলোচনা হয়েছে বিজেপিকে রুখে দেওয়ার উদ্দেশ্যে। ২০১৯ সালের নির্বাচনে দেশজুড়ে ভরাডুবি হলেও, তামিলনাড়ুতে জোটের ফল ভাল হয়েছিল।
অধুনিক নেতৃত্বে বদলাচ্ছে সিপিআইএম, তেরঙ্গা উত্তোলনের পরেই অন্যরূপে ফিরছে লাল!

এদিকে ২৪ নির্বাচনে সর্বশক্তি দিয়ে ঝাপানোর পাশাপাশি বিজেপিকে তাঁদের কৌশলেই মাত দেওয়ার চেষ্টা করবে সিপিআইএম। এই প্রথম আলিমুদ্দিন ষ্ট্রিট-সহ সিপিআইএমের জেলা, এরিয়া ও শাখা কমিটিতে পালিত হবে স্বাধীনতা দিবস। সূত্রের খবর সামাজিক মাধ্যমে ব্যাপক প্রচারের পাশাপাশি বিজেপি বিরোধী দল, যে যেখানে শক্তিশালী সেখানেই জোটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ত্রিপুরার ক্ষেত্রে মানিক সরকাররাও তৃণমূল কে অছ্যুত ভাবছে না। এখন দেখার স্বাধীনতা দিবসে তেরঙ্গা উড়িয়ে আবার শীতঘুমে চলে যাবে সিপিআইএম না ফিনিক্স পাখির মত জেগে উঠবে!



