নজরবন্দি ব্যুরো: গাইঘাটার একটি সমবায় সমিতিতে বড় জয় পেল সিপিআইএম। লাল ঝড়ের সামনে নতিস্বীকার করতে হল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে। ৫১টির মধ্যে ৪০টি আসনই জিতল বামেরা। সেখানে ঘাসফুল পেল মাত্র ১১টি। লোকসভা নির্বাচনের আগে এই ফলাফল কিছুটা হলেও আত্মবিশ্বাস যোগাবে আলিমুদ্দিন স্ট্রিটকে।
আরও পড়ুন: আন্দোলনের ১ বছর পার, ডোরিনায় আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ


প্রসঙ্গত, উত্তর ২৪ পরগনার গাইঘাটা ব্লকের ডুমা এসএস প্রাইমারি কো-অপারেটিভ এগ্রিল ক্রেডিট সমিতিতে রবিবার ভোট হয়েছিল। আজ হল ফলপ্রকাশ। ফলপ্রকাশের পর দেখা গেল, ৫১টির মধ্যে ৪০টি আসনই জিতেছে সিপিআইএম। তৃণমূল জিতল ১১টি। এই সমিতিতে তৃণমূল ও বামেরা প্রার্থী দিলেও বিজেপি কোনও প্রার্থী দেয়নি।

অন্যদিকে আবার। রবিবার তমলুকের নাইকুড়ি ব্লকের অন্তর্গত শ্রীরামপুর সমবায় কৃষি ঋণদান সমিতির ভোটের ফল প্রকাশে দেখা গেল ১৩টি আসনের মধ্যে সব ক’টি আসনই জিতেছে তৃণমূল। অথচ তার ঠিক পরের দিনই গাইঘাটায় ভরাডুবি হল শাসকদলের। গাইঘাটা বিধানসভা বিজেপির দখলে থাকলেও ডুমা এসএস প্রাইমারি কো-অপারেটিভ এগ্রিল ক্রেডিট সমিতিতে বিজেপি কোনও প্রার্থী দিতে পারল না।



বাম শিবিরে খুশির হাওয়া, গাইঘাটায় TMC-কে হারিয়ে সমবায় দখল করল CPIM
লোকসভার প্রাক্কালে এই ফলাফলে অত্যন্ত খুশি সিপিআইএম। আজ ফলাফল প্রকাশের পর লাল আবিরে মাতলেন বাম কর্মীরা। একুশের বিধানসভায় ভরাডুবির পর ধীরে ধীরে নিজেদের হারান জমি পুনরুদ্ধারের চেষ্টায় রয়েছে আলিমুদ্দিন। সমবায় সমিতিগুলিতে এখনও যে বামেদের জনপ্রিয়তা কমেনি তা প্রমাণ করল ডুমা এসএস প্রাইমারি কো-অপারেটিভ এগ্রিল ক্রেডিট সমিতি।









