নজরবন্দি ব্যুরোঃ দীর্ঘদিন বাদে দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যাটা ২ লক্ষেরও নিচে নেমে এসেছে। শুধু আক্রান্তের সংখ্যা না মৃতের সংখ্যাটাও আশাপ্রদভাবে কমেছে। দীর্ঘদিন বাদে দেশে দৈনিক মৃতের সংখ্যা নেমে এসেছে সাড়ে তিন হাজারের গণ্ডিতে।
আরও পড়ুনঃ তুমি হাতটা শুধু ধরো……। শান্তিতে শোভন, ডাক্তার ডাকতে হয়নি বলছেন বৈশাখী।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গোটা দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৯৬ হাজার ৪২৭ জন।সোমবার ২ লক্ষ ২২ হাজার ৩১৫ জন আক্রান্ত হয়েছিলেন। গত ২৪ ঘণ্টায় কমেছে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫১১ জনের মৃত্যু হয়েছে।মঙ্গলবার সুস্থ হয়েছেন ৩ লক্ষ ২৬ হাজার ৮৫০ জন।
আপাতত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৬৯ লক্ষ ৪৮ হাজার ৮৭৪ জন। মুহূর্তে দেশের মোট মৃতের সংখ্যা ৩ লক্ষ ৭ হাজার ২৩১ জন।মোট ১৯ কোটি ৮৫ লক্ষ ৩৮ হাজার ৯৯৯ জনকে এখনও পর্যন্ত ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়েছে।



