Covid19: ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ২ লক্ষ ৩৪ হাজার, সংক্রমণ কমলেও ঝুঁকি কমে গিয়েছে তা কিন্তু নয়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত বেশ কয়েকদিন ধরে লাগাতার দৈনিক আক্রান্তে নিম্নমুখী যে ট্রেন্ড শুরু হয়েছিল তা বজায় থাকল রবিবারও। সেই সঙ্গে অনেকটা কমল অ্যাকটিভ কেস। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৩৪ হাজার ২৮১ জন। যা আগের দিনের থেকে সামান্য হলেও কম।

আরও পড়ুনঃ চোখ রাঙ্গাছে করোনার নয়া প্রজাতি, মুখ খুলল বিশ্বস্বাস্থ্য সংস্থা

এদিন দেশের পটিজিভিটি রেট সামান্য বেড়ে হয়েছে ১৪.৫০ শতাংশ। সেটাই বেশি চিন্তায় রাখছে চিকিৎসকদের। গতকালে যেখানে সংক্রমণের হার ছিল ১৩.৩৯ শতাংশ, আজ তা বেড়ে ১৪.৫০ শতাংশে বেড়ে দাঁড়িয়েছে।গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৮৮৯ জনের। এই সংখ্যাটা আগের দিনের থেকে অল্প হলেও বেশি। এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৯৪ হাজার ৯১ জন।

সংক্রমণ কমলেও ঝুঁকি কমে গিয়েছে তা কিন্তু নয়
সংক্রমণ কমলেও ঝুঁকি কমে গিয়েছে তা কিন্তু নয়

ফলে হু-র সতর্কতার রেশ টেনে চিকিৎসকেরাও মনে করিয়ে দিচ্ছেন, ইদানীং সংক্রমণের মাত্রা সামান্য কমেছে মানেই যে ঝুঁকি কমে গিয়েছে তা একেবারেই নয়। আজ পূর্ব ভারতের পাঁচটি রাজ্যের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া। তাতে পশ্চিমবঙ্গও ছিল। মন্ত্রী জানিয়েছেন, করোনা এখনও শেষ হয়নি। ফলে আমাদের সতর্ক থাকতেই হবে।

বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ১৮ লক্ষ ৮৪ হাজার ৯৩৭ জন। যা আগের দিনের থেকে প্রায় ১ লক্ষ ১৯ হাজার কম। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৮৭ লক্ষ ১৩ হাজার ৪৯৪ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩ লক্ষ ৫২ হাজার ৭৮৪ জন।

২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ২ লক্ষ ৩৪ হাজার, সংক্রমণ কমলেও ঝুঁকি কমে গিয়েছে তা কিন্তু নয়

অপর দিকে টিকা করনের কাজ চলছে জোর কদমে, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৬৫ কোটি ৭০ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। যা কিনা দেশের মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৭৫ শতাংশ বলে এদিন দাবি করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত