নজরবন্দি ব্যুরোঃ বর্তমানে ওমিক্রনের আতঙ্ক কাটিয়ে ধীরে ধীরে কমতে শুরু করেছে দেশের করোনা সংক্রমণ। আজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে উঠে আসা তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৩৫ হাজার জন। যা গতকালের তুলনায় ১২ শতাংশ কম। তবে এবার শুধু ওমিক্রন নয়, বর্তমানে গোটা বিশ্বজুড়ে প্রভাব ফেলতে শুরু করেছে করোনার নয়া প্রজাতি নিওকভ।
আরও পড়ুনঃ দেশে এক ধাক্কায় সংক্রমণ কমল ১২ শতাংশ, কিন্তু চিন্তা মৃত্যুর সংখ্যা নিয়ে


করোনার এই নতুন প্রজাতি নিয়ে উইহান শহরের গবেষকদের একাংশের দাবি এখনও পর্যন্ত করোনার যেকয়টি প্রজাতি সকলের সামনে ধরা দিয়েছে, তাঁর মধ্যে সবচেয়ে ক্ষতিকারক ও সংক্রামক হতে চলেছে এই নিওকভ। যা সামনে আশার পর থেকেই রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে বিশ্ব চিকিৎসা মহলে।
তবে করোনার এই নয়া প্রজাতির প্রসঙ্গে বিশ্বস্বাস্থ্য সংস্থার তরফ থেকে জানানো হয়, ”নিওকভ নামের এই স্ট্রেনটি মানুষের জন্য কতটা বিপজ্জনক তা বুঝতে হলে এই ভাইরাসটি নিয়ে আরও তথ্য সংগ্রহ করা প্রয়োজন।” তবে এখানেই শেষ নয়, সকলের চিন্তা বাড়িয়ে এই নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে বলা হয়, যে আগামী দিনে করোনার এই নতুন প্রজাতি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়লেও অবাক হওয়ার মতো কিছু থাকবে না।
চোখ রাঙ্গাছে করোনার নয়া প্রজাতি, চিন্তায় বিশ্বস্বাস্থ্য সংস্থা

বলাবাহুল্য, এই নিওকভ একেবারেই কোনো নতুন ভাইরাস নয়। মূলত, মিডল-ইস্ট রেসপিরেটারি সিনড্রোমের সঙ্গে যুক্ত এটি। গত ২০১২ সাল থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে ব্যাপকভাবে প্রভাব ফেলেছিল এই ভাইরাস। তবে সেইসময় মানুষের শরীরের বদলে পশুপাখির শরীরেই ব্যাপকভাবে সংক্রমণ ঘটাতে দেখা যেত নিওকভ কে। তাই পশুপাখির শরীর থেকেই মানুষের শরীরে সংক্রমণ ঘটার সম্ভাবনা দেখছে বিশেষজ্ঞরা।









